রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে ছুরিকাঘাত

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ভারতীয় অভিনেত্রী মালভি মালহোত্রাকে ছুরিকাঘাত করলেন তারই এক বন্ধু। অভিনেত্রীর তলপেট এবং হাতে পরপর ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। বর্তমানে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার রাতে ভরসোভা এলাকার একটি ক্যাফে থেকে বের হচ্ছিলেন মালভি মালহোত্রা। ওই সময় একটি বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ায় তার সামনে। গাড়ি থেকে নেমে আসা ব্যক্তির সঙ্গে কথা বলতে না চাইলে অভিনেত্রীর উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন যোগেশকুমার মহীপাল সিং নামে এক ব্যক্তি। এরপরই তাকে পরপর আঘাত করা হয়।

জানা যায়, ২০১৯ সালে ফেসবুকে অভিযুক্তের সঙ্গে মালভির পরিচয় হয়েছিল। নিজেকে প্রযোজক হিসেবে পরিচয় দিয়েছিল ওই যুবক। বেশ কয়েকবার দু’জনের সাক্ষাৎও হয়েছিল। কিছুদিন পরই বিয়ের প্রস্তাব দেয় কুমার মহীপাল। তাতে রাজি হননি মালভি। সম্প্রতি দুবাইতে যান মালভি। দুবাই থেকে ফেরার পর মুম্বাইয়ের ভরসোভা এলাকার ওই ক্যাফেতে হাজির হন মালভি। সোমবার রাত ৯টা নাগাদ ক্যাফে থেকে বের হতেই মালভির সামনে একটি বিলাসবহুল গাড়িতে করে তার সামনে এসে দাঁড়ায় মহীপাল। প্রকাশ্য রাস্তায় মালভিকে বিয়ের প্রস্তাব দিলে মহীপালের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন অভিনেত্রী। এরপরই মালভির উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন মহীপাল। আচমকা পকেট থেকে ছুরি বের করে প্রথমে মালভির পেটে আঘাত করে।

তারপর এলোপাতাড়িভাবে ছুরি চালাতে থাকে। মালভির ডান হাতের কবজি ও বা হাতের আঙুলে আঘাত লাগে। অভিনেত্রী মাটিতে লুটিয়ে পড়তেই সেখান পালিয়ে যায় কুমার মহীপাল।

মালভির বয়ানের ভিত্তিতে খুনের চেষ্টা ও অশুভ অভিসন্ধিতে মহিলার পিছু নেওয়ার অভিযোগ দায়ের করেছে মুম্বাই পুলিশ। কুমার মহীপালের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেই জানা গিয়েছে। অভিনেত্রীর দাবি, মহীপাল সিংয়ের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠলেও তিনি কিছুতেই ওই ব্যক্তিকে বিয়ে করতে রাজি হননি।

উল্লেখ্য, ২০১৪ সালে শুরু হওয়া জনপ্রিয় ধারাবাহিক ‘উড়ানে’র মাধ্যমে মুম্বাইয়ে অভিনয় জীবন শুরু করেন মালভি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘হোটেল মিলান’ ছবিতে অভিনয় করেন স্বপ্নার চরিত্রে। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন কুণাল রায় কাপুর।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী