,

আদিবাসী নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

news-image

হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় আদিবাসী এক নারীকে চুল কেটে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগী ওই নারীর নাম লিনা মানখিন। তিনি উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে বাথরুম স্থাপনের বিষয় নিয়ে প্রতিবেশী নিরঞ্জন আজীমের সঙ্গে লিনা মানখিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নিরঞ্জন আজীম, বধনা চিরান, টুনটুন চিরানসহ প্রায় ১৫ জনের একটি দল লিনা মানখিনের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে মালামাল লুটপাট ও ভাঙচুর করেন।

এ সময় লিনা মানখিনকে বাড়িতে একা পেয়ে মারধরসহ তার চুল কেঁটে দেওয়ার পর পানিতে মরিচের গুঁড়া মিশিয়ে স্পর্শকাতর স্থানে ছিটিয়ে দেওয়া হয়। আহত লিনা যন্ত্রণায় ছটফট করতে থাকলে প্রতিপক্ষ নিরঞ্জন আজীমসহ অন্যরা বাথরুম থেকে নোংরা পানি এনে তার মুখে দেন।

পরে স্থানীয়রা আহত লিনাকে উদ্ধার করে দ্রুত ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় লিনা মানখিন বাদী হয়ে ধোবাউড়া থানায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আজ শনিবার সকালে তা নথিভুক্ত হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সংবাদ পেয়ে আহত লিনা মানখিনকে হাসপাতালে দেখতে যাই। থানায় দাখিলকৃত মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ জাতীয় আরও খবর

নিজভূমে ফিরতে চায় রোহিঙ্গারা

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

ছুটির দিনেও সবজিতে অস্বস্তি

রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না : স্বরাষ্ট্রমন্ত্রী

নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা