সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেল নির্যাতনের শিকার সেই শিশু গৃহকর্মী সাদিয়া

news-image

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে গৃহকর্ত্রীর নির্যাতনের শিকার সেই শিশু গৃহকর্মী সাদিয়া ওরফে ফেলি প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেছে।

চিকিৎসাধীন অবস্থায় থেকে শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে শ্রীবরদী পৌরশহরের মুন্সিপাড়া এলাকার কৃষক সাইফুল ইসলামের মেয়ে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর সাদিয়ার পরিবার ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ জানালে পুলিশ গৃহকর্ত্রী ঝুমুরকে আটক করে এবং সাদিয়াকে চিকিৎসার জন্য শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে একইদিনে উন্নত চিকিৎসার জন্য সাদিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় প্রায় এক মাস পর গতকাল শুক্রবার মারা যায় সাদিয়া।

জানা যায়, এক বছর আগে শহরের মুন্সিপাড়া এলাকার কৃষক সাইফুল ইসলামের মেয়ে সাদিয়াকে গৃহকর্মী হিসেবে আনে শ্রীবরদী উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের স্ত্রী রাবেয়া আক্তার ঝুমুর। এরপর থেকেই তুচ্ছ ঘটনায় নিয়মিত সাদিয়ার ওপর নির্যাতন করত।

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ