,

রেললাইনে প্রাণ গেল তিন যুবকের

news-image

নেত্রকোনা প্রতিনিধি : মোহনগঞ্জ- ময়মনসিংহ রেলপথের নত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের সাহতা ইউনিয়নের দশাল নামক স্থানে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। রোববার ভোরে এই ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- উপজেলার স্বল্প দশাল গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে স্বপন মিয়া (২২) ও রিপন মিয়া (২৪) এবং একই গ্রামের মৃত কুরপান আলীর ছেলে মোকলেছ মিয়া (২৮)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বারহাট্টার স্বল্প দশাল গ্রামের স্বপন মিয়া, ভাই রিপন মিয়া ও মোকলেছ মিয়া রেললাইনের পাশের পুকুরে মাছ ধরার জন্য শ্যালো মেশিনে সেচ দিচ্ছিলেন। রোববার ভোরে ক্লান্তি দেখা দিলে তারা তিনজন রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। ভোর চারটার দিকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তিনজন ঘটনাস্থলেই মারা যান। সকালে এলাকাবাসী বিষয়টি দেখে স্থানীয় বারহাট্টা থানা পুলিশকে জানায়।

ময়মনসিংহ রেলওয়ে পুলিশের ওসি মাজহারুল হক জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য