,

গাছের সঙ্গে বাঘের আলিঙ্গনের ছবি ‘বর্ষসেরা’

news-image

অনলাইন ডেস্ক : গাছের বুকে বাঘের লেপ্টে থাকা এক ছবি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার (ডব্লিউপিওয়াই) প্রতিযোগিতায় বর্ষসেরা নির্বাচিত হয়েছে। রাশিয়ার সের্গেই গর্শকভ নিজ দেশের ফার ইস্ট অঞ্চলের জঙ্গল থেকে তুলেছেন এই ছবি।

ছবিতে একটি স্ত্রী লিঙ্গের বাঘকে লিওপার্ড ন্যাশনাল পার্কে গাছের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায়।

‘আলো, রং আর টেক্সার ছবিটিকে অয়েল পেইন্টিংয়ের মতো করেছে,’ মন্তব্য করে ডব্লিউপিওয়াই বিচারক টিমের সভাপতি রোজ কিডম্যান-কক্স বলেন, ‘দেখে মনে হয়েছে বাঘটি বনের অংশ। তার লেজ গাছের শেকড়ের সঙ্গে ভাঁজ হয়ে আছে। দুইয়ে মিলে একটি নিজস্ব ভঙ্গি তৈরি হয়েছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, এটি আগে থেকে সেট করে রাখা ক্যামেরায় তোলা ছবি। প্রায় ১১ মাস এই ক্যামেরা জঙ্গলে ছিল! যখনই বাঘ ফোকাসে এসেছে আপনা-আপনি ক্লিক হয়েছে।

ফটোগ্রাফার এখানেই আসল প্রশংসাটা পাচ্ছেন। কারণ এমন ভিউতে তিনি ক্যামেরা সেট করেছেন, যেটি তার দক্ষতার জানান দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর