বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ শিংয়ে বিশ্ব রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘকায় শিংয়ের কারণে বিশ্ব রেকর্ড গড়েছে একটি ষাঁড়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ‘কাউবয় টাফ চেক্স’ নামের ষাঁড়টির শিংয়ের দৈর্ঘ্য ৮ ফুট ৬ ইঞ্চি। এ কারণে সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে টাফ চেক্সের।

টাফ চেক্স মূলত বেড়ে উঠেছে ওভারব্রুকের বব লুমিসে। ২০১৭ সালে গরুটি কেনেন ফায়েটভ্যালির রিচার্ড ও জেনি ফিলিপ। টেক্সাসের লংহর্ন ব্রিডার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক প্রদর্শনীতে টাফ চেক্সের শিং মাপা হয় এবং গিনেস রেকর্ডধারী হিসেবে গরুটির নাম ঘোষণা করা হয়।

পৃথিবীতে জীবিত গরুর মধ্যে টাফ চেক্সই একমাত্র গরু, যার শিং সবচেয়ে বড়। সেই কারণে বিরল এই রেকর্ড নিজের করে নিয়েছে গরুটি।

গরুটির মালিক ফিলিপ জানান, যখন তারা গরুটি কেনেন তখনই এটির শিং অনেক প্রসারিত ছিল। ক্রমেই তা আরও বাড়তে থাকে। ষাঁড়টির জনপ্রিয়তার কারণে তাদের এই প্রদর্শনীতে অংশ নিতে অনুরোধ করা হয়েছিল।

এর আগে গত বছর পোঞ্চ নামে সাত বছর বয়সী একটি গরু লম্বা শিংয়ের কারণে গিনেস রেকর্ড গড়েছিল। পোঞ্চের শিংয়ের দৈর্ঘ্য ছিল ১০ ফুট ৭ ইঞ্চি। টেক্সাসের জেরাল পোপ জুনিয়র নামের এক ব্যক্তি পোঞ্চকে ছয় মাস বয়সে কিনেছিলেন। তবে বর্তমানে টাফ চেক্সের দখলেই দীর্ঘকায় শিংয়ের রেকর্ড। সূত্র: ইউপিআই ডটকম।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা