,

বিয়ের ৫৮ বছর পর ওয়েডিং ফটোশুট (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ফটোশুট ছাড়া এখনের কোনো বিয়ে কল্পনাই করা যায় না। বিয়ের আগে পরেও আলাদা আলাদা ফোটোশুট করে থাকে এখনকার তরুণ-তরুণীরা। জীবনের বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে স্মরণীয় করতে কে না চান।

তবে এক দশক আগেও এমন ফোটোশুটের চল ছিল না। দুই এক প্রজন্ম আগে তো ফটোশুট ছাড়াই হয়ে যেত অধিকাংশ বিয়ে।

তাই বলে ওয়েডিং ফটোশুট হবে না! সেই খায়েশ থেকেই বিয়ের ৫৮ বছর পর এক বিয়ের ছবি তুলে ফেললেন কেরালার বয়োবৃদ্ধ দম্পতি।

নিউজ এইটিন জানায়, ভারতের অঙ্গরাজ্যটির ইদুক্কির জেলার দম্পতির বিয়ে হয়েছিল কয়েক যুগ আগে। স্বাভাবিকভাবেই সেই বিয়ের কোনও ছবি ছিল না।

সম্প্রতি তাদের নাতির উদ্যোগে সেজে গুজে ওয়েডিং ফোটোশুট করেছেন তারা। সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

৮৫ বছর বয়সী কুঞ্জট্টি ও ৮০ বছর বয়সী চিন্নাম্মা বিয়ের পোশাক পরেই ক্যামেরার সামনে পোজ দেন। কুঞ্জট্টি পরেছিলেন কোট-টাই, চোখে সানগ্লাস আর চিন্নাম্মা সেজেছিলেন সোনালি আভার শাড়িতে। দুইজনের গলায় ছিল ফুলের মালা, হাতের ফুলের তোড়া।

জানা যায়, তাদের নাতি ওয়েডিং ফোটোশুট করে থাকেন। মানুষের বিয়ের মুহূর্তগুলো স্মরণীয় করে তুলতে রাজ্যের নানা এলাকায় চলে যান। কিন্তু তার দাদা-দাদীর বিয়ের কোনো ছবি নেই বিষয়টি জানতে পেরে এমন উদ্যোগ নেন তিনি।

বয়স্ক এই দম্পতিকে পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য তাদের নাতির প্রশংসা করেন নেটিজেনরা।

https://www.instagram.com/p/CFlUCVvpuJr/

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য