,

করোনার টিকার জন্য বলি হবে পাঁচ লাখ হাঙর!

news-image

নভেল করোনাভাইরাস এখনো অচেনা শত্রু। তাই অন্ধকারে হাতড়েই আলোর খোঁজ চালাতে হচ্ছে বিজ্ঞানী-চিকিৎসকদের। এরই মধ্যে জানা গেছে, করোনার টিকা তৈরিতে পাঁচ লাখ হাঙর বলি হতে পারে। এই বিপন্ন প্রাণীর শরীরে এক ধরনের প্রাকৃতিক তেল নির্গত হয়, যা টিকা তৈরিতে লাগবে।

অ্যাজুভ্যান্ট এক ধরনের স্ক্যালেন, যা হাঙরের লিভারের মধ্যে থাকে। সেই প্রাকৃতিক তেল পেতেই বর্তমানে হাঙর হত্যালীলার জন্য তৈরি হচ্ছেন বিজ্ঞানীরা। এক টন স্ক্যালেন তৈরি করতে তিন হাজার হাঙরকে মেরে ফেলতে হবে। বিশ্বের সবাইকে একবার করে করোনা টিকা দিতে গেলে প্রায় আড়াই লাখ হাঙরকে মারতে হবে। যদি দুইবার করে টিকা দেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেই সংখ্যাটি গিয়ে দাঁড়াবে পাঁচ লাখে। এমনটিই জানিয়েছে ক্যালিফোর্নিয়ার শার্ক অ্যালায়েজ নামের এক হাঙর সংরক্ষণ গ্রুপ।

আসলে সব টিকা তৈরিতেই লাগে অ্যাজুভ্যান্ট। এটি হলো একটি ফার্মাকোলজিক্যাল এজেন্ট, যা ভাইরাসের বিরুদ্ধে টিকার রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকাংশেই বাড়িয়ে দেয়। আর সেই উপাদানটাই পাওয়া যায় হাঙরের লিভার থেকে। টিকার কার্যকরী ক্ষমতা বাড়িয়ে তুলতে এর অপরিহার্য ভূমিকা আছে। ফলে এটি থেকে পরিষ্কার মানবসমাজকে টিকিয়ে রাখতে হলে লাখ লাখ হাঙরের প্রাণ যাবে অচিরেই।

সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে, মেকানিক তেল, কসমেটিকস ও অন্যান্য ভোগ্যপণ্য তৈরির জন্য বছরে ৩০ লাখ হাঙর নিধন করা হয়। শুধু করোনা ভ্যাকসিনের জন্যই নয়, হাঙরের লিভার অয়েলের দাবি মেটাতে বহু বিপন্ন প্রজাতির হাঙরকে মেরে ফেলার কাজ হয়ে চলে বছরের পর বছর ধরে। সূত্র : এই সময়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য