,

মুখের ভাষা খারাপ, টিয়াকে সরিয়ে দিল চিড়িয়াখানা

news-image

নিউজ ডেস্ক : সব সময়ে নোংরা কথা। ছোট, বড় জ্ঞানটুকুও নেই। ফলে দর্শকদের সামনে আর রাখার উপায় নেই। ইংল্যান্ডের এক চিড়িয়াখানা থেকে পাঁচ টিয়াকে তাই ভাষা শিক্ষার জন্য অন্যত্র পাঠানো হল। খারাপ কথা ভুলে ভাল কথা না শেখা পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। একই সঙ্গে পাঁচ টিয়া আলাদা আলাদা থেকে কুকথা ভুলে ভদ্র, সভ্য হবে।

লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের পক্ষে জানানো হয়েছে, পাঁচটি আফ্রিকান টিয়াকে আপাতত আর চিড়িয়াখানায় আসা দর্শকদের সামনে রাখা হবে না। পাঁচ টিয়াকে আলাদা আলাদা পাঁচ জনের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে নিজেদের সংশোধন করে ফেরার পরে ফের তাদের দর্শকদের মুখোমুখি হতে দেওয়া হবে।

এই পাঁচ টিয়ার নাম এরিক, জেড, এলসি, টাইসন আর বিল্লি। কিছুদিন ধরেই লক্ষ্য করা হচ্ছিল, এরা একসঙ্গে হলেই খারাপ ভাষায় কথা বলে। তবে ঠিক কী ধরনের ‘নোংরা’ কথা এরা বলে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। চিড়িয়াখানার কর্তা স্টিভ নিকোলাস সংবাদসংস্থাকে জানিয়েছেন, “শিশুদের সামনে ওদের কথাবার্তা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম।” এখন অপেক্ষা, কবে এই পাঁচ আফ্রিকান টিয়ার সুশিক্ষা শেষ হবে। তারপরেই ফেরা হবে চিড়িয়াখানায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য