বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীর বাথরুমে উঁকি দেয়ায়…

news-image

অনলাইন ডেস্ক : রেস্টুরেন্টে ঢুকে বাথরুমে গিয়েছিল ১৫ বছরের এক কিশোরী। সেখানে তাকে উঁকি দিয়ে দেখায় এক ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে।

রবিবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার ডানকানে এ ঘটনা ঘটেছে বলে ডয়চে ভেলে অনলাইন জানিয়েছে।

ডাগলাস লেন নামে ৫৩ বছর বয়সী ওই অভিযুক্তের বিরুদ্ধে মাদক সেবন, নগ্ন দেহ দেখতে অতি আগ্রহ দেখানোসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

ডানকানের পুলিশ প্রধান কার্ল লং জানান, গত ২০ বছরে তিনি বেশ কয়েকবার নানা অভিযোগে অভিযুক্ত হয়েছেন ৷

এদিন ১৫ বছর বয়সি কিশোরীর বাথরুম ব্যবহারের সময় লেনকে নিচে বসে বাথরুমের দিকে উঁকি দিতে দেখা যায়।

কার্ল লং বলেন, ‘ঘটনার পর লেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। কিশোরীর বাবা-মা ছাড়াও অনেকেই তখন একটা সফটবল টুর্নামেন্ট উপলক্ষে সেখানে ছিলেন। সবাই তাড়া করে লেনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।’

কারাগারে গিয়ে মাথায় ব্যান্ডেজ এবং রক্তাক্ত নাক নিয়ে নিজের একটি ছবি তুলে প্রকাশ করেছেন লেন।

সোমবার আদালতে শুনানির সময় লেনের উকিল দাবি করেন, লেন জানতেনই না যে তিনি নারীদের বাথরুমে ঢুকে পড়েছেন।

তবে এক রাত কারাভোগের পর জামিনে মুক্তি পান লেন। নভেম্বরে আবার আদালতে হাজির হতে হবে তাকে।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা