,

ভুলে কাটা লটারিতে দম্পতি জিতলেন ৩ কোটি টাকা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পুরোটাই যেন নাটক! ভুল করে কাটা লটারির টিকিট জিতে রিতিমতো কোটিপতি বনে গেছেন অস্ট্রেলিয়ার এক দম্পতি।

নিউ সাউথ ওয়েলসে হেসটিংস পয়েন্ট শহরের বাসিন্দা ওই দম্পতি ক্যারাভ্যান নিয়ে গোটা দেশ ঘুরতে বেরিয়েছিল। ক্যুইন্সল্যান্ডে একটি জায়গায় তারা থামে। তারা ভাবে, সেখানে নিজেদের ভাগ্য পরীক্ষা করে দেখবে। সেই মতো তারা লটারির টিকিট কাটতে যায়। কিন্তু তারা যে লটারির টিকিট কাটার পরিকল্পনা করেছিল সেটি না কেটে ভুল করে অন্য একটি লটারির টিকিট কেটে ফেলে। পরে সেটি বুঝতেও পারে।

চলতি মাসের ১২ তারিখ তাদের কাটা লটারির ফল বের হয়, দেখা যায় সেই টিকিটে তারা চার লাখ ৫৩ হাজার ১৩৫.৫৯ মার্কিন ডলার জিতে গিয়েছে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ তিন কোটি ৩২ লাখ ৮২ হাজার ৭১৮.৪৬ টাকা।

ওই দম্পতি প্রথমে ভাবে, তারা এত টাকা জেতেনি, দেখার কোনও ভুল হচ্ছে। আসলে তারা বিশ্বাসই করতে পারছিল না ভুল করে কাটা একটি টিকিটে তারা এই পরিমাণ টাকা জিতে গিয়েছে। বার বার তারা টিকিটের নম্বর আর পুরস্কার মূল্যের পরিমাণ মিলিয়ে দেখতে থাকে। শেষ পর্যন্ত তাদের বিশ্বাস হয়, তারা সত্যিই বড়লোক হয়ে গিয়েছে। লটারি জেতার পর ওই দম্পতি প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছে, ‘এটা একটা ভুল ঠিকই। কিন্তু খুব ভাল ভুল।’

ওই দম্পতি জানিয়েছে, এই লটারির অর্থ তাদের দেশ ভ্রমণের পরিকল্পনায় আরো বেশি কিছু যোগ করার সুযোগ করে দিল। তাদের ক্যারাভ্যানটি পরিবর্তন করে আরো ভালো, নতুন একটি তারা নিতে পারে। কিছু টাকা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতেও পারে। আর কিছু টাকা তারা পরিবারের সদস্যদের জন্য খরচ করবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি