শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার অ্যাকশন সিনেমায় দিশা পাটানি

news-image

বিনোদন ডেস্ক : নতুন সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন করণ জোহরের ধর্মা প্রোডাকশনস। ছবির নাম ‘যোদ্ধা’। এটি পরিচালনা করবেন নির্মাতা শশাঙ্ক খৈতান। আর এই অ্যাকশন সিনেমাটিতে দিয়ে নতুনরূপে হাজির হতে চলেছেন দিশা পাটানি। শুধু তাই নয়, এই ছবিতে দিশার বিপরীতে থাকবেন শহিদ কাপুর। এই প্রথম বার তারা জুটি বাঁধবেন।

শহিদের হাতে রয়েছে এখন ‘জার্সি’ ছবির কাজ। এটির শুটিং শেষ করে নেটফ্লিক্সের একটি ছবি করবেন। তারপরেই নামবেন শশাঙ্কের ছবির কাজে। প্রযোজনা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ফেব্রুয়ারি নাগাদ এই ছবির কাজ শুরু হবে। এই ছবিতেই একটি বিশেষ চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফের কাছে প্রস্তাব গিয়েছে। তবে অভিনেত্রীর তরফ থেকে এখনও কোনও জবাব আসেনি। শশাঙ্কের দু’টি ছবির কাজ পিছিয়ে গিয়েছে। বরুণ ধাওয়নকে নিয়ে ‘মিস্টার লেলে’ এবং পিরিয়ড ছবি ‘রণভূমি’ করার কথা ছিল পরিচালকের। তবে সেগুলি বানচাল হওয়ায় ‘যোদ্ধা’ নিয়েই ময়দানে নামছেন শশাঙ্ক।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ