বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানের লিঙ্গ পরিচয় জানাতে বুর্জ খলিফাকে বেছে নিলেন দম্পতি

news-image

অনলাইন ডেস্ক : সন্তানের লিঙ্গ পরিচয় জানাতে বড় মাপের উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন দুবাইয়ের এক দম্পতি। সন্তান ছেলে না মেয়ে সেটি জানাতে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাকে বেছে নেন আনাস মারওয়াহ ও আসালা মালেহ নামের সেই দম্পতি।

গাল্ফ টুডের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই দম্পতি নাকি নিজেরাই জানতেন না সন্তান আসলে ছেলে না মেয়ে। বুর্জ খলিফায় সেটি প্রকাশ হওয়ার পর তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। তবে বুর্জ খলিফায় সন্তানের পরিচয় প্রকাশের জন্য তারা নিজেরাই অর্থ দিয়েছেন নাকি সেটি স্পন্সর করা হয়েছে সেটি জানা যায়নি। বুর্জ খলিফায় এমন বার্তা দিতে সাধারণত ৭৪ হাজার পাউন্ড পর্যন্ত খরচ হতে পারে।

সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশের জন্য আয়োজিত উদযাপন অনুষ্ঠানের ভিডিও ইন্টারনেটে লাখ লাখ মানুষ দেখেছে এবং স্বাভাবিকভাবে বিস্মিতও হয়েছে। বুর্জ খলিফা ভবনের গায়ে ‘ইট’স এ বয়’ (সন্তানটি ছেলে) এ লেখাটি উঠার আগে গোলাপি ও নীলের মিশেলে আলোকসজ্জা করা হয়। এরপর শুরু হয় কাউন্টডাউন।

বুর্জ খলিফায় অফিসিয়াল পেজে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় ভবনে আলোকসজ্জা করে সন্তানের লিঙ্গপরিচয় প্রকাশ করা হয়েছে। এর চেয়ে বড় সংবাদই আর হয় না! আনাস ও আসালা দম্পতিকে অভিনন্দন।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা