সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফারুকের অবস্থা আশংকাজনক

news-image

বিনোদন প্রতিবেদক : বেশ কিছুদিন ধরেই শারীরিক অবস্থা খারাপ যাচ্ছে চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের। গেল কয়েকদিনের মধ্যেই দুইবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এই নায়ক। এরপর সুস্থ হয়ে ফিরেছেন বাসায়ও। কিন্তু এরমধ্যে হঠাৎ করে আবারও অসুস্থ হয়ে পরলে তাকে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) স্থানান্তর করা হয়েছে বলে জানান এই নায়কের সহধর্মিণী ফারহানা ফারুক।

তিনি জানান, ফারুকের করোনার নমুনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ আসে। পাশাপাশি তার টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার নমুনাও পরীক্ষা করা হয়েছে। সবকিছুই নেগেটিভ রয়েছে। কিন্তু তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। জ্বর সারছেই না। ১০১ ডিগ্রির নিচে নামছে না তাপমাত্রা। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়ছে।

এখন পর্যন্ত কিংবদন্তি অভিনেতা ও প্রযোজকের শারীরিক অবস্থা আশংকাজনক। চিকিৎসকরা বলছেন, ফারুকের রক্তে সংক্রমণের জটিলতা দেখা দিয়েছে। ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরাও সংক্রমণের ব্যাপারে নিশ্চিত করেছিলেন ফারুকের স্ত্রীকে। সংক্রমণ থেকে খারাপ কিছু হতে পারে। সেজন্য দ্রুত তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

এ বিষয়টি জানিয়ে ফারহানা ফারুক বলেন, ‘দ্রুতই তাকে বিদেশে নিয়ে যাবার কথা ভাবছি আমরা। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগও হচ্ছে। করোনার কারণে বর্তমানে বিদেশে যাতায়াতে অনেক জটিলতা আছে। এসব মোকাবিলা করে উনাকে দ্রুত সিঙ্গাপুরে নেয়ার চেষ্টা করা হবে।’

তিনি জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক কিডনি বিশেষজ্ঞ এবাদুর রহমান ও মেডিসিন বিশেষজ্ঞ নিকাশ শায়লার তত্ত্বাবধানে ফারুকের চিকিৎসা চলছে। চিকিৎসক এবাদুর রহমান এরইমধ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক লাইয়ের সঙ্গে যোগাযোগ করছেন। আগামীকাল ৯ সেপ্টেম্বর অভিনেতা ফারুকের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে অ্যাপোলো হাসপাতালে বোর্ড মিটিং হবে বলেও জানা গেল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী