,

মাছি তাড়াতে গিয়ে বাড়ির একাংশ উড়িয়ে দিলেন!

news-image

অনলাইন ডেস্ক : ফ্রান্সে এক ব্যক্তি একটি মাছি মারতে গিয়ে নিজের বসতবাড়ির একাংশই উড়িয়ে দিয়েছেন।

আশি বছর বয়সী ওই ব্যক্তি রাতের খাবার খেতে বসতে যাচ্ছিলেন। ঠিক তখনই তার চারপাশে ভনভন করতে থাকে মাছিটি। এতে তিনি বেশ বিরক্ত হয়ে পড়েন।

রাগে ক্ষোভে মশা-মাছি মারবার ইলেকট্রিক র‍্যাকেটটি হাতে তুলে নেন তিনি।

কিন্তু বৃদ্ধের জানা ছিল না যে, ঘরের কোনায় রাখা গ্যাস ক্যানিস্টারটি লিক হয়ে এরই মধ্যে রান্নাঘরের মধ্যে জমে গেছে বেশকিছু পরিমাণ দাহ্য গ্যাস।

তিনি মাছিটিকে মারার জন্য র‍্যাকেটের সুইচ অন করতেই মুহূর্তে বাতাসে ভাসমান গ্যাসের সংস্পর্শে এসে র‍্যাকেটের বৈদ্যুতিক স্ফূলিঙ্গ বেশ বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে ফেলে। এতে পুরোপুরি ধসে যায় রান্নাঘর, ক্ষয়ক্ষতি হয় বাড়ির ছাদেরও।

ঘটনাটি ঘটেছে ফ্রান্সের ডরডোন এলাকার পারকোল-চেনড গ্রামে।

লোকটির ভাগ্য ভালো, শুধুমাত্র হাত পুড়ে যাওয়া ছাড়া আর তেমন কোনো ক্ষতিই হয়নি তার- স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি বাংলা।

তবে ওই ব্যক্তিকে এখন রাত কাটাতে হচ্ছে স্থানীয় একটি ক্যাম্পসাইটে। তার বাড়ির লোকেরা এখন সংস্কার করছেন ক্ষতিগ্রস্ত ঘরটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য