,

বিমানের ইমারজেন্সি দরজা খুলে পাখার ওপর পায়চারি করলেন নারী! (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট : গরমের কারণে মুক্ত বাতাস নিতে ইমারজেন্সি দরজা খুলে বিমানের পাখার উপরে পায়চারি করলেন এক নারী। ঘটনাটি ঘটেছে ইউক্রেনের কিয়েভ বিমানবন্দরে।

জানা গেছে, বিমানের ভেতরে অনেক গরম। আর সে কারণে তিনি ইমারজেন্সি দরজা খুলে, বিমানের পাখার উপরে পায়চারি শুরু করেন। দুই সন্তানের মা ওই নারী তুরস্ক থেকে ছুটি কাটিয়ে দেশে ফেরেন।

বিমানটি ইউক্রেনের কিয়েভ বিমানবন্দরে অবতরণের পর অত্যন্ত গরম বোধ করছিলেন তিনি। বিষয়টি ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের জানানোও হয়েছিল কিন্তু কোন সমাধান না পেয়ে নিজেই ইমারজেন্সি দরজা খুলে পাখার ওপরে হাঁটা শুরু করেন।

বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আবার ভিতরে প্রবেশ করেন। এ রকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে যায়।

ওই নারী জানান, গরম লাগার কারণেই তিনি এমনটি করেছেন।

দ্য সানের রিপোর্ট অনুযায়ী, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ঘটনার কথা স্বীকারও করেছেন। পরে ওই নারী মাদকাসক্ত বা মানসিক ভারসাম্যহীন কিনা তা জানার জন্য শারীরিক পরীক্ষা করা হয়। কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা