,

মুম্বাইয়ের মার্কিন কূটনীতিককে নিয়ে বিতর্ক

52f87d67bf62c-US-India-Flagদেবযানী খোবরাগাড়ের ইস্যু নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখনো পুরোপুরি যায়নি। এরই মধ্যে মুম্বাইয়ে নিযুক্ত মার্কিন কূটনীতিকের কাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে ভারতে।

অভিযোগ তোলা হয়েছে, যুক্তরাষ্ট্র দেবযানীর গৃহপরিচারিকার বেতন নিয়ে প্রতারণার অভিযোগ তুললেও খোদ সে দেশের কূটনীতিক তাঁর পরিচারিকাকে কম বেতন দিচ্ছেন।

আজ সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, মুম্বাইয়ে নিযুক্ত ওই মার্কিন কূটনীতিক তাঁর ফিলিপিনো গৃহপরিচারিকাকে ঘণ্টায় তিন ডলার (২৩৩ বাংলাদেশি টাকা) করে বেতন দেন। তবে যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় কমপক্ষে সোয়া সাত ডলার (৫৬৩ টাকা) দেওয়ার নিয়ম রয়েছে।

মুম্বাইয়ে নিযুক্ত মার্কিন কূটনীতিক ও তাঁর ফিলিপিনো গৃহপরিচারিকার মধ্যে যে চুক্তি হয়েছে, এতে কর্ম ঘণ্টার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই। তবে সপ্তাহে পূর্ণ ছয় দিন তাঁকে কাজ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এ জন্য তাঁকে মাসে ৪৫৮ ডলার (৩৫ হাজার ৫৮৬ বাংলাদেশি টাকা) দেওয়া হবে। চুক্তিটি গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।

দেবযানীর বিরুদ্ধে ভিসা ও তথ্য জালিয়াতির অভিযোগ প্রত্যাহারে ভারত অনুরোধ করলেও তা নাকচ করেছে যুক্তরাষ্ট্র। এর পর থেকে ভারতে অবস্থিত আমেরিকান অ্যাম্বাসি স্কুলে চাকরির নিয়োগের ক্ষেত্রে কর-সংক্রান্ত বিষয় এবং মার্কিন রাষ্ট্রদূতদের গৃহপরিচারিকাদের বিষয়টি নতুনভাবে খতিয়ে দেখছে দেশটির সরকার।

সরকারি তথ্যমতে, আমেরিকান অ্যাম্বাসি স্কুলে কর্মরত অনেক শিক্ষক ‘অবৈধভাবে’ কাজ করছেন। তাঁরা কর ও ভিসা আইন লঙ্ঘন করছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা