,

সিঙ্গারা বানিয়ে কোটিপতি

news-image

অনলাইন ডেস্ক : চাকরি করতেন গুগলের মতো বিশ্বসেরা প্রযুক্তি কোম্পানিতে। সেই চাকরি ছেড়ে নেমে গেলেন খাবারের ব্যবসায়। এতেই সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে গেলেন তিনি।

ভারতের মুম্বাইয়ের বাসিন্দা মুনাফ কাপাডিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ফোর্বসের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জি নিউজ জানায়, গুগলে অ্যাকাউন্ট স্ট্র্যাটেজিস্ট পদে চাকরি করেছেন তিনি। বদলি হন-মুসৌরি, হায়দরাবাদ থেকে মুম্বাই। এরপরেই চাকরি ছেড়ে দেন তিনি।

বিশ্বসেরা কোম্পানির চাকরিতে নিশ্চয়ই ভালো বেতন পেতেন মুনাফ। এরপরেও কেন চাকরি ছাড়লেন তিনি।

তার কথা হচ্ছে, চাকরির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না তিনি। আরও একটু স্বাধীনতা চাচ্ছিলেন মুনাফ।

ফলে গুগলের চাকরি ছেড়ে দিয়ে নেমে গেলেন ফুড ডেলিভারি ব্যবসায়। মুনাফের মায়ের হাতের রান্নার সুনাম ছিল। শুরুটা করলেন মা নাফিসার রান্না দিয়েই।

অনলাইনে অর্ডার নিতে আর সেই খাবার তিনি নিজেই কাস্টমারদের কাছে পৌঁছে দিতেন। কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য যে পরিমাণ অর্ডার প্রয়োজন ছিল তা তিনি পাচ্ছিলেন না। ফলে একটা সময় ব্যবসা বন্ধ করার কথা ভাবতে শুরু করেন মুনাফ।

ঠিক সেই সময় ফোর্বস ইন্ডিয়া থেকে ফোনকল আসে তার কাছে। তারা মুনাফের ব্যবসা নিয়ে প্রতিবেদন প্রকাশ করার কথা জানান। আর তাতেই মুনাফের জেদ চেপে যায়।

তিনি বুঝতে পারেন, তার মায়ের হাতের রান্নার সুগন্ধ ফোর্বস পর্যন্ত পৌঁছেছে। ব্যবসা তিনি বন্ধ করলেন না।

এরপর তিনি মুম্বাইতে সিঙ্গারার একটি দোকান খুললেন। নাম দিলেন- দ্য বোহরি কিচেন। গরম সিঙ্গারার সঙ্গে সঙ্গে সুস্বাদু চাটনি। তার সেই সিঙ্গারা চেখে দেখতে লোকজন ভিড় করতে শুরু করল সেই দোকানের সামনে।

মুনাফের সেই দোকানের খবর পৌঁছে যায় বলিউড তারকাদের কাছেই। তার খাবারের প্রশংসা করেছেন ঋষি কাপুর, হৃতিক রোশন, রানি মুখার্জির মতো তারকারাও।

শুধু সিঙ্গারাই নয় নার্গিস কাবাব, ডাব্বা গোশত আদির মতো রেসিপির কারণে জনপ্রিয় তার দোকান। সিঙ্গারা বিক্রি করেই মুনাফ এখন কোটিপতি। বছরে প্রায় ৫০ লাখ রুপি আয় তার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য