শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশ ভাটের সঙ্গে জিয়া খানের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু উস্কে দিয়েছে একাধিক মৃত্যু রহস্য। যার মধ্যে অন্যতম হল বলিউড অভিনেত্রী জিয়া খান। যার মৃত্যুও মেনে নিতে নারাজ পরিবার। সুশান্তের মৃত্যুর পর প্রকাশ্যে আসে তার বান্ধবী রিয়া চক্রবর্তী ও মহেশ ভাটের অন্তরঙ্গ কিছু মুহূর্তের ছবি! সামনে আসে গত ৮ জুন থেকে ১৫ জুন পর্যন্ত মহেশ আর রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট। সুশান্তের ফ্যানদের অনেকেই মহেশ ও রিয়াকে সুশান্তের মৃত্যুর জন্যও দায়ী করেন।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মহেশ ভাট আর প্রয়াত অভিনেত্রী জিয়া খানের একটি অন্তরঙ্গ মুহূর্তের পুরনো ভিডিও। ফুটেজে দেখা যায়, কোনো সিনেমার সেটে দৃষ্টিকটুভাবে জিয়ার হাত ধরে বসে রয়েছেন পরিচালক! মহেশ তার গায়ে হাত দেওয়ায় জিয়া যেন অস্বস্তিতে। এই পুরোনো ভিডিও মুহূর্তে ভাইরাল, যার কথা অস্পষ্ট হওয়ায় পুরো বিষয়টি বোঝা না গেলেও ছবিতে তার অস্বস্তি ধরা যায়। নেটাগরিকরাও খুব খারাপভাবে মহেশ ভাটের বিরুদ্ধে লিখতে থাকেন। কেউ লেখেন, ‘আপনার বাচ্চা মেয়েদের প্রতি এত আসক্তি’ কেউ লেখেন, ‘এই লোকটাকে পাগলা গারদে পাঠানো উচিত।’

একাধিকবার জিয়া খানের মা বলিউড মাফিয়া, বলিউডের অন্দরমহল নিয়ে প্রকাশ্যে প্রশ্ন করেছিলেন। সুশান্তের মৃত্যুতে আরও একবার সেই কথা মনে করিয়ে দিলেন সকলকেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জিয়া খানের মা মহেশ ভাটকে নিয়ে মুখ খোলেন। মহেশের পক্ষ থেকে মুখ বন্ধ করে দেওয়ার হুমকিও আসে। কিন্তু এবার সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুলে তিনি জানান, তিনি সন্দেহ করেছিলেন এটা খুন, আত্মহত্যা নয়। তিনি নিজে এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, যা আজ সুশান্তের পরিবার যাচ্ছে।

https://www.instagram.com/p/CEHRFylFnrY/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ