শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরদৌস ওয়াহিদ আইসিইউতে

news-image

বিনোদন প্রতিবেদক : গত বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এরপর তাকে দ্রুত রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে নিবির পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়। ফেরদৌস ওয়াহিদের পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে শনিবার (২২ আগস্ট) দুপুরে খবর পাওয়া গেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই পপ তারকা। গতকাল শুক্রবার (২১ আগস্ট) বিকেলে তার করোনা পজিটিভের রিপোর্ট পাওয়া গেছে।

এর আগে গত সপ্তাহে হঠাৎ তিনি জ্বরে আক্রান্ত হন। পরে তিনি করোনাক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য বেসরকারি একটি হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল নেগেটিভ আসে। কিন্তু জ্বর কমছিল না। শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে বৃহস্পতিবার হাসপাতালে নেয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় তার করোনা নমুনা পরীক্ষা হলে ফলাফল পজিটিভ এসেছে।

যে রোগগুলো করোনার ক্ষেত্রে ভয়ঙ্কর, সবগুলোই ফেরদৌস ওয়াহিদের মধ্যে রয়েছে। তাই সন্দেহ, ভয় দূর এবং উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

সেখানের ডাক্তার শারীরিক অবস্থা খারাপ দেখে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন রাখেন এবং ওইদিন সন্ধ্যায়ই করোনাক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য ফের তার নমুনা পরীক্ষা করা হয়। এরপর শুক্রবার (২১ আগস্ট) বিকেলে আসা রিপোর্টে জানা যায় ফেরদৌস ওয়াহিদ করোনায় আক্রান্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ