,

গুগল ম্যাপের কারণে বিচ্ছেদ

news-image

অনলাইন ডেস্ক : অচেনা পথ চিনে নিতে গুগল ম্যাপের ব্যবহার বেড়ে চলেছে বিশ^জুড়ে। কিন্তু এই ম্যাপের কারণেই বিচ্ছেদের মতো ঘটাও ঘটতে পারে! গুগল ম্যাপ স্ট্রিট ভিউ নেভিগেশন অ্যাপ ব্যবহার করে এক ব্যক্তি নিজের স্ত্রীকে পরকীয়া করার সময় হাতেনাতে ধরতে সক্ষম হয়েছেন।

আর তা জানতে পেরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। এভাবেই সংসার ভাঙার জন্য দায়ী হয়ে রইল গুগল ম্যাপ।

ঘটনাটি পেরুর রাজধানী লিমার। সম্প্রতি এক ব্যক্তি গুগল ম্যাপে সার্চ করছিলেন কীভাবে লিমার একটি জনপ্রিয় ব্রিজে কম সময়ে পৌঁছে যাওয়া যায়। ম্যাপে তার সামনে ভেসে ওঠে বেশ কয়েকটি রাস্তা। ম্যাপে সেসব পথঘাটের নানা ছবিও দেখে নিচ্ছিলেন তিনি। রাস্তা খুঁজতে গিয়ে তেমনই একটি ছবিতে গিয়ে চোখ আটকে যায় ওই ব্যক্তির।

ছবিতে এক ব্যক্তিকে নীল জিনস এবং সাদা টিশার্ট পরে রাস্তার ধারে একটি বেঞ্চে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে তিনি একা নন, সাদা-কালো পোশাক পরা এক নারীর কোলে মাথা রেখে শুয়ে আছেন। ছবিটি দেখেই ওই ব্যক্তি চিনে ফেলেন ওই নারীকে। জুম ইন করে দেখেন সেই নারী তারই স্ত্রী। বিচ্ছেদের পর নিজেই স্ত্রীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন ওই ব্যক্তি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য