,

সাগরে চিংড়ি ধরার খাঁচা আঁকড়ে বাঁচলেন দুই বোন

news-image

অনলাইন ডেস্ক : সাগরে প্যাডেল বোর্ডিংয়ে নেমে দীর্ঘ ১৫ ঘণ্টা ভেসে থাকার পর উদ্ধার হলেন দুই আইরিশ নারী, সম্পর্কে তারা বোন। অথৈ সাগরে এ সময় তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল চিংড়ি ধরার খাঁচা।

স্থানীয় এক মৎস্যজীবীর সহায়তায় বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়। আগের দিন সন্ধ্যায় আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের গলওয়ে সাগরে প্যাডেল বোর্ডিংয়ে নেমেছিলেন তারা।

উদ্ধার হওয়া নারী দুজনের একজনের বয়স ১৭ এবং অপরজনের বয়স ২৩; সম্পর্কে তারা তুতো বোন। পুরো একটি রাত এবং দিনের কিছুটা সময় সাগরে ভেসে থাকতে হয় তাদের।

একটি লাইফবোট সার্ভিসের মুখপাত্র আয়ারল্যান্ডের সরকারি সম্প্রচার মাধ্যম আরটিইকে জানান, ভেসে থাকা দুই নারীকে বিরূপ আবহাওয়ার সঙ্গেও লড়তে হয়েছে। ঘন বৃষ্টি ও তীব্র বাতাসের মধ্যে ভেসে থাকতে হয়েছে তাদের। পরনে ছিল না ওয়েটসুটস। অবশ্য লাইফ জ্যাকেট ধরনের পোশাক ছিল।

শেষ পর্যন্ত স্থানীয় এক মৎস্যজীবীর নজরে পড়ে ওই দুই নারী। ১৮ বছরের ছেলেকে নিয়ে তাদের উদ্ধারে নেমেছিলেন ওই মৎস্যজীবী। এর আগে হেলিকপ্টারে করে অনুসন্ধান চালিয়ে তাদের অবস্থান জানা যায়নি।

উদ্ধারের সময় ওই দুই নারীর অবস্থান ছিল সাগরে পড়ে যাওয়ার জায়গা থেকে ২৭ কিলোমিটার দূরে। তাদের উদ্ধার করা প্যাট্রিক অলিভিয়ে বলেন- “তারা তাদের বৈঠা ওপরে নাড়াচ্ছিলেন। তারা আমাদের নজর কেড়েছিল। এরপর আমরা তাদের কাছে যাই।”

“তারা খুবই দুর্বল ও ক্লান্ত হয়ে পড়েছিল। তবে তারা বসে থাকতে পারছিল। তাদের সঙ্গে আমাদের হালকা আলাপচারিতাও হয়েছে।”

প্যাট্রিক অলিভিয়ে জানান, ছেলেকে সঙ্গে নিয়ে তাদের উদ্ধার করে একটি দ্বীপে নিয়ে যান তারা। সেখান থেকে একটি হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ওই নারীকে উদ্ধারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য