বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে দামী করোনা মাস্ক!

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের সবথেকে দামি মাস্ক তৈরি করছে ইসরায়েলের এক জুয়েলারি সংস্থা। সোনার সেই মাস্কের সঙ্গে থাকবে হিরাও। যার দাম দেড় মিলিয়ন ডলার। এই মাস্কের নির্মাতা আইজ্যাক লেভি বলেছেন, ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি হচ্ছে এই মাস্ক। এই মাস্ক সাজানো হবে ৩৬০০টি সাদাকালো হীরা দিয়ে।

ওয়েইভেল জুয়েলারির মালিক লেভি জানিয়েছেন, এক ক্রেতা এই মাস্ক তৈরির জন্য দুটো শর্ত দিয়েছেন। এই বছরের শেষের মধ্যে এই মাস্ক তৈরি করতে হবে। এবং এই মাস্ক যেন দুনিয়ার সবচেয়ে মূল্যবান হয়। ক্রেতার নাম যদিও তিনি খোলসা করেননি। তবে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন চীনা ভদ্রলোক তিনি।

জেরুজালেমের কাছে নিজের ফ্যাক্টরিতে বসে লেভি সাক্ষাৎকারে জানিয়েছেন, অর্থ দুনিয়ার সবকিছু কিনতে পারে না। তবে দুর্মূল্য করোনা মাস্ক কিনতে সাহায্য করে এই অর্থ। যিনি এই মাস্ক কিনবেন সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।

কঠিন পরিস্থিতিতে এই মাস্ক ব্যবহার কতটা যুক্তিযুক্ত! লেভি এতে কোনও অন্যায় দেখছেন না। তার যুক্তি, এই মাস্ক তৈরি করার জন্য আমাদের অনেক কর্মচারীর উপার্জনে সুবিধা হল। এই কঠিন সময়ে এই কাজ না পেলে আমার কর্মচারীরা মুশকিলে পড়ত।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা