,

তিমির লেজের আঘাতে নারী গুরুতর আহত

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূলে স্নোরকেলিং করার সময় তিমির লেজের আঘাতে এক নারী পর্যটক গুরুতর হয়েছেন বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আহত ওই নারী ভারত সাগরের ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত নিনগ্যালু প্রবালপ্রাচীরের পাশে সঙ্গীদের সঙ্গে অন্বেষণে গিয়েছিলেন। সেখানেই অতি বিশাল তিমি’র লেজে আঘাতপ্রাপ্ত হন তিনি।

সেখানকার সেন্ট জন অ্যাম্বুলেন্স সার্ভিস এএফপিকে জানিয়েছে, গুরুতর আহত ২৯ বছর বয়সী নারীকে দ্রুত দূরের একটি বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পার্থে একটি হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।

একজন মুখপাত্র জানিয়েছেন, “তিমির লেজের আঘাতে বুকে জখম হয়েছে তার, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা গুরুতর, তবে স্থিতিশীল আছে।”

সংবাদমাধ্যমের অন্যান্য রিপোর্টে বলা হয়েছে, ওই নারী একটি ‘ওয়াল শার্কের’ আক্রমণে পড়েছিলেন। এই প্রজাতিটি বিশ্বের সবচেয়ে বড় আকৃতির মাছ। লম্বায় ৫০ ফুট পর্যন্ত হয়ে থাকে।

ওই নারীর আক্রান্ত হওয়ার জায়গাটি বড় আকৃতির হাম ব্যাক তিমির জন্য প্রসিদ্ধ। প্রায়ই সেখানে তিমির কবলে পড়ে সাঁতারুরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর