,

ঝুঁড়িতে চেপে হাসপাতালে গেলেন অন্তঃসত্ত্বা

news-image

অনলাইন ডেস্ক : এলাকার রাস্তাঘাট প্রায় নেই বললেই চলে। পাওয়া যায়নি অ্যাম্বুল্যান্সও। অথচ প্রসববেদনা ওঠায় ওই গর্ভবতী মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করাতেই হবে। সেখানে যেতে গেলে পেরোতে হবে নদী।

শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে অন্তঃসত্ত্বাকে ঝুড়িতে বসিয়ে কাঁধে করে কোনোরকম সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই সময় জানায়, ভারতের স্বাধীনতার ৭৩ বছর পর এমনই ঘটনার সাক্ষী হতে হলো ছত্তিশগড়কে। সুরগুজার কাদনাই গ্রামের ঘটনা। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়েছে।

সংবাদসংস্থা এএনআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একটি ঝুড়িতে বসে রয়েছেন এক অন্তঃসত্ত্বা। আর ঝুড়িটি দড়ি দিয়ে বাঁকের সঙ্গে বাঁধা। সেই বাঁক কাঁধে তুলে ওই নারীকে ঝুড়িতে বসিয়ে নদী পার হচ্ছেন চার ব্যক্তি।

সুরগুজার কালেক্টর সঞ্জয় ঝা বলেছেন, এই একালায় কয়েকটি প্রত্যন্ত গ্রাম রয়েছে। যেখানকার মানুষ বর্ষার সময় যাতায়াতের সমস্যায় জেরবার হন।

তবে এ ধরনের সমস্যার সমাধান করতে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

কালেক্টর বলেন, সরকার ওই সব প্রত্যন্ত গ্রামে এমন সমস্যা নিরসনের জন্য ছোট ছোট গাড়ি ব্যবহার করবে বলে ঠিক করেছে। তবে গাড়ি নিয়ে সেখানকার মানুষের একেবারে বাড়িতে পৌঁছে যাওয়া সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর