,

সবচেয়ে লম্বা জিরাফ, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম

news-image

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ার এক জিরাফ মাথা উঁচু করে বলতে পারে তার থেকে ‘বড়’ এখন আর কেউ নেই। ‘ফরেস্ট’ নামের ওই জিরাফটিই এখন সব থেকে লম্বা। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ফরেস্টকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডে বিরওয়া চিড়িয়াখানার বাসিন্দা ফরেস্ট উচ্চতায় মাত্র দোতলা বাড়ির সমান, ১৮ ফুট আট ইঞ্চি। ফরেস্টই এখন জীবিত জিরাফদের মধ্যে সব থেকে লম্বা। গত বছর ৪ ডিসেম্বর ফরেস্টের উচ্চতা মাপা হয়। তারপর তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কর্মকর্তারা খতিয়ে দেখেন। সম্প্রতি তাদের সাইটে সেই ঘোষণা করা হয় এবং ফরেস্টের বাসস্থানে সংশাপত্রও পৌঁছে দেওয়া হয়েছে।

ফেসবুকে ফরেস্টের কয়েকটি ছবি পোস্ট হয়েছে। পোস্ট করেছেন, বিন্ডি আরউইন, যিনি ক্রোকোডাইল হান্টার নামে পরিচিতি স্টিভ আরউইনের মেয়ে। সেই ছবিতে তার ভাই বব আরউইনকেও দেখা যাচ্ছে। বিন্ডির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কী ভাবে সেই জিরাফের উচ্চতা মাপা হচ্ছে। আর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের শংসাপত্র পাওয়ার পর সেটির সঙ্গে ফরেস্টের ছবিও পোস্ট করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা