বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬শ’ বছর পর সাদা সারস ব্রিটেনে বাসা বাঁধছে

news-image

অনলাইন ডেস্ক : প্রায় ৬০০ বছর পর ব্রিটেনে বাসা বাঁধতে দেখা গেছে সাদা সরস পাখিকে। গত মাসে এদের খোঁজ মেলার পর সম্প্রতি গাছে বাসা বানাতে দেখা গেছে।

সারসদের মধ্য সাদা প্রজাতির পাখি সবচেয়ে বড় হয়। এদের ইংল্যান্ডে ফেরাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বনবিভাগকে। রীতিমতো আলাদা প্রজেক্ট করা হয় পাখিগুলোর জন্য।

ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, এদের দেখা গেছে ওয়েস্ট সাসেক্সে।

প্রজেক্টের সঙ্গে যুক্ত টিম ম্যাকরিল সারসদের বাসা বাঁধতে দেখে রীতিমতো উচ্ছ্বসিত, ‘এটি দারুণ অর্জন। এই দৃশ্যের জন্য আমরা স্বপ্ন দেখেছি। অবশেষে সারস ফিরেছে।’

ইউরোপের বিভিন্ন গ্রামে এই পাখিদের দেখতে পাওয়া যায়। তিন ফুটের বেশি লম্বা হয় এরা।

ব্রিটেন থেকে কেন সাদা সারস উধাও হয়ে গেছে তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই সেখানকার বনবিভাগের কাছে। তাদের ধারণ খাবারের উৎস কমে যাওয়ার কারণে এমনটি হয়েছে।

সাদা সারস ব্রিটিশ জীবনের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছে। সেখানকার অনেক গল্প-কবিতায় এদের খুঁজে পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা