,

ধর্মের কাহিনি না শোনে বিড়াল!

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে লকডাউনে গির্জা বন্ধ থাকায় প্রার্থনাসভাও স্থগিত, তবে অনলাইনে চলছে এই কার্যক্রম। ধর্মের বাণী নিয়ে অনলাইনে হাজির হচ্ছেন যাজক। এর মধ্যে এক বেরসিক বিড়ালের কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

এনডিটিভি জানায়, লকডাউনে ক্যানটারবেরি ক্যাথেড্রালের ডিন সকালে অনলাইনে প্রার্থনাসভার আয়োজন করে থাকেন। সেখানে প্রার্থনায় তার সঙ্গে যোগ দেন ধর্মপ্রাণ খ্রিস্টালম্বীরা।

সোমবার ক্যানটারবেরির দিন ড. রবার্ট উইলিস যথারীতি অনলাইনে এসে ভক্তদের উদ্দেশে ধর্মের বাণী শুনিয়ে যাচ্ছিলেন। চেয়ারে বসা তার কোলে বাইবেল আর সঙ্গে একটি টেবিলে রাখা দুধের পাত্র।

ভিডিওতে দেখা যায়, ড. উইলিসের পাশে নিচে একটি বিড়াল বসে আছে। তার জন্য একটি বাটিতে দুধ রাখা, সেটি খেতে দেখা যায় তাকে।

পরে এদিকে সেদিক ঘুরাঘুরি করে বিড়ালটি শুরুতে খালি চেয়ারে এরপর টেবিলে উঠে পড়ে।

দুইবারের চেষ্টায় টেবিলে উঠে যাজকের দুধ চুরি করে খেয়ে ফেলছে বিড়ালটি, এমন দৃশ্য দেখা যায় ভিডিওতে। পরে অবশ্যই ড. উইলিস বিষয়টি বুঝতে পারলেও তিনি বিড়ালটিকে বাধা দেননি।

ক্যাথেড্রালের চারটি বিড়ালের মধ্যে এটি একটি। বিড়ালটির নাম টাইগার বলে জানা যায়। এর আগেও বিড়ালটি এমন কাণ্ড ঘটিয়েছিল

প্রার্থনাসভায় কোনো ধরনের বিঘ্ন না করেই টাইগারের কর্মকাণ্ড নিয়ে মজা করেন ক্যানটারবেরির ডিন। টাইগারের দুধ চুরির মুহূর্তে ড. উইলিস ভক্তদের উদ্দেশে বলেন, দুঃখিত, এই সকালে আমরা একটি বন্ধুকে পেলাম।

এদিকে টাইগারের এই দুধ চুরির দৃশ্য ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ভাইরাল হয়ে যায়। এমন মজার কাণ্ড দেখে নেটিজেনরা বিড়ালটি নিয়ে হাস্যরসে মেতে উঠেন।

এ জাতীয় আরও খবর

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি

হিন্দুদের কারও ভোটব্যাংক হওয়ার দরকার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ

সব ধর্মের মূল শিক্ষা সাম্য ও মানবিক মর্যাদা: প্রধানমন্ত্রী

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের