,

৪৭ ছাগল কোয়ারেন্টাইনে

news-image

অনলাইন ডেস্ক : ছাগলপালকের করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে। আর এ কারণে তার পালের ৪৭টি ছাগলকেই কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যদিও মানুষের থেকে পশুর শরীরে করোনা ছড়ানোর কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবু ছাগলগুলোর করোনা পরীক্ষাও করা হবে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকের তুমাকুরু জেলার গোডেকেরে গ্রামে।

এই গ্রামে প্রায় ৩০০টি বাড়িতে প্রায় এক হাজার মানুষের বাস। সম্প্রতি এই গ্রামের দুজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এই দুজনের মধ্যে একজন হলেন ওই ছাগলপালক। এর পরই তার চারটি ছাগল মারা যায়। এর পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামে।

জেলা পশুস্বাস্থ্য বিভাগে খবর দেওয়া হলে গত মঙ্গলবার গ্রামে পৌঁছেন কর্মকর্তারা। ছাগলগুলোর সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছে। গ্রামের বাইরে এক জায়গায় কোয়ারেন্টিন করা হয়েছে ছাগলগুলোকে। মৃত ছাগলগুলোর ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন পশুস্বাস্থ্য বিভাগের সচিব পি মনিভান্নান। এই ছাগলগুলো করোনাতেই মরেছে কিনা, তা জানতে এদের সোয়াব নমুনা ব্যাঙ্গালুরুর ইনস্টিটিউট অব অ্যানিমেল হেলথ অ্যান্ড ভেটেরিনারি বায়োলজিকসকে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য