সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েব প্ল্যাটফর্মে পা রাখছেন শহীদ কাপুর

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অনেক তারকাই ওয়েব প্ল্যাটফর্মে পা রাখছেন। কেউ ফিল্ম, কেউ সিরিজের মাধ্যমে। সেই তালিকায় এবার নাম লেখাতে চলেছেন শাহিদ কাপুর। শোনা যাচ্ছে, নেটফ্লিক্স অরিজিনাল মুভি করতে চলেছেন তিনি। এটিও একটি রিয়্যালিস্টিক ড্রামা। লকডাউনের মধ্যে শাহিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাকে স্ক্রিপ্ট শোনানো হলে, তিনি রাজি হন। গত চার মাস ধরে ইন্ডাস্ট্রি প্রায় বন্ধ।

দর্শকের কাছে বিনোদন বলতে ওয়েব প্ল্যাটফর্ম। এর মধ্যে প্রত্যেকটি ওটিটি প্ল্যাটফর্ম যে হারে তাদের সাবস্ক্রাইবার বাড়িয়েছে, তাতে ওয়েবই যে আগামী দিনে রাজত্ব করবে তা স্পষ্ট। সিনেমা হল খুলে ছবি রিলিজ় করার মতো পরিস্থিতি তৈরি হতে এখনো সময় লাগবে। তাই ওয়েবের কাজে এখন অভিনেতাদের আগ্রহ বেশি। বিশেষত যেখানে অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা, বিদ্যা বালনের মতো তারকাদের ছবি ওটিটি প্রিমিয়ার হচ্ছে। ওয়েব সিরিজ় আসছে অভিষেক বচ্চনের। প্রিয়াঙ্কা চোপড়াও নেটফ্লিক্স ছবি করছেন।

শাহিদের সঙ্গে নেটফ্লিক্সের সম্পর্ক ভালো। অভিনেতার ‘কবীর সিং’-এর স্বত্ব নেটফ্লিক্সই কিনেছিল। এই নতুন ফিল্মটি সম্পর্কে এখনই খুব বেশি জানা যাচ্ছে না। ছবিটির প্রযোজক গুনীত মোঙ্গা, যিনি ‘দ্য লাঞ্চবক্স’, ‘মাসান’-এর মতো ছবির সহ-প্রযোজক ছিলেন। এই প্রযোজকের একটি দক্ষিণী ছবি ‘সোরারাই পত্রু’র হিন্দি রিমেকেও কাজ করার কথা শাহিদের। অভিনেতার ‘জার্সি’ ছবিটিও দক্ষিণী রিমেক, লকডাউনের কারণে যেটির শুটিং মাঝপথে থমকে। শাহিদের ক্যারিয়ারের অন্যতম হিট ‘কবীর সিং’-ও দক্ষিণী ছবির রিমেক।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী