শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুশান্তকে নিয়ে কারিনার পুরনো মন্তব্যে বিতর্ক

news-image

বিনোদন ডেস্ক : এক বিতর্ক থামার আগেই নয়া বিতর্ক শুরু। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু স্বজনপোষণের দুঃসহ স্মৃতি নতুন করে খুঁচিয়ে দিতেই প্রতিবাদে মুখর বলিউড। সেই আঁচে আরও একবার ধুয়া তুলল কারিনা কাপুরের মন্তব্য। সুশান্তের মৃত্যু নিয়ে সারা দেশ যখন ব্যথিত, তখনই সৎ মেয়ে সারা আলি খানকে বেবোর সতর্কবাণী, ‘এই জন্যেই বলেছি, প্রথম নায়কের সঙ্গে কখনও প্রেম করো না।’

বলিউডে সারা আলি খানের প্রথম ছবি ‘কেদারনাথ’। ছবিতে তার বিপরীতে ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। দু’জনের কেমিস্ট্রি যেমন ক্লিক করেছিল, তেমনই ভালো ব্যবসাও করেছিল ছবিটি। ফলে, কারিনার লক্ষ্যে যে সুশান্ত তা বুঝে নিয়েই রেগে আগুন নেটাগরিকেরা। যদিও করিনা কারও নাম উল্লেখ করেননি।

কারিনার মুখের কথা খসতেই নেটাগরিকদের একাংশের অভিযোগ, কাপুর খানদানের বলে মানুষকে মানুষ বলেই মনে করছেন না সারার সৎ মা! সারার মা অমৃতা সিংহ থাকতে তিনি পরামর্শ দেওয়ার কে? সারার প্রথম নায়ক সুশান্ত, এটা জেনেবুঝেই কি এমন কথা বললেন কারিনা?

এখানেই থামেননি তারা। তাদের কটাক্ষ, কারিনা একসময় দুই সন্তানের বাবা, বিবাহবিচ্ছিন্ন সাইফ আলি খানের সঙ্গে চুটিয়ে ডেট করেছেন। পরে বিয়ে করে সাইফের সন্তানের মা হয়েছেন। তিনি যদি এই সব করতে পারেন, তা হলে সুশান্তের সঙ্গে সারা ডেট করলে দোষ কোথায়? তিনি স্টার কিড নন বলে?

নেটাগরিকদের রোষ কিন্তু এখানেই থামেনি। কারিনার এই মন্তব্যে স্বজনপোষণের গন্ধ রয়েছে অভিযোগ করে তাদের দাবি, এই মানসিকতার জন্যেই যুগের পর যুগ ধরে স্বজনপোষণ বহাল তবিয়তে রাজত্ব করছে সিনে দুনিয়ায়। আর হাড়িকাঠে বলি হচ্ছেন সুশান্তের মতো প্রতিভাবান অভিনেতারা। তাদে‌র প্রশ্ন, এই অপসংস্কৃতি থামবে কবে?

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ