সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোরা ফাতেহি ঢাকাই ছবির আইটেম গানে

news-image

বিনোদন প্রতিবেদক : আইটেম গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া বলিউডের নোরা ফাতেহি বাংলাদেশের ছবিতে কাজ করতে যাচ্ছেন। তবে সেটি আইটেম গার্ল হিসেবেই।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘গাংস্টার’ছবির আইটেম গানে দেখা যাবে দিলবার খ্যাত এ আইটেম গার্লকে।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, বলিউড তারকারা ছবির সঙ্গে যুক্ত থাকলে দর্শকের আগ্রহ বেড়ে যায়। তাই আমার ছবিতে সবসময়ই বিশেষ কিছু রাখতে চাই। এই ছবিতে নোরার সঙ্গে অভিনয়ের বিষয়ে কথা বলেছে আমার বলিউড এজেন্ট।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই বেশ কয়েকজন সংগীত পরিচালককে আইটেম গানটি তৈরির দায়িত্ব দিয়েছি। এই তালিকায় আকাশ, নাভেদ পারভেজ, লিংকন চৌধুরীসহ অনেকেই আছেন। যার গানটি ভালো হবে সেটিই ছবিতে ব্যবহার করা হবে।

‘গ্যাংস্টার’ নির্মাণ করছেন ঢাকাই সিনেমার নির্মাতা শাহীন সুমন। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন তরুণ অভিনেতা শান্ত খান ও কলকাতার ঋত্বিকা সেন।

এর আগে শাপলা মিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান স্প্ল্যাশ মিডিয়ার প্রযোজনায় ‘বিক্ষোভ’ চলচ্চিত্রের একটি আইটেম গানে পারফর্ম করেছেন বলিউডের নায়িকা সানি লিওনি। সংগীতশিল্পী কোনালের গাওয়া ‘সানি সানি’ শিরোনামে গানে পারফর্ম করেছেন সানি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী