সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এত সভ্যতা পার হয়ে এসেও কত নিষ্ঠুর : জয়া আহসান

news-image

বিনোদন প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে মিনিয়াপোলিস শহরে শেতাঙ্গ পুলিশ কর্মকর্তার নির্যাতনে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নিহত হন। এ ঘটনায় বিশ্বজুড়ে হয়েছে আন্দোলনও। এই হত্যার বিচারের দাবিতে করোনার এই সময়েও রাস্তায় নেমে আসেন অসংখ্য সাধারণ মানুষ। এছাড়াও যে, যার অবস্থান থেকে তোলেন বিচারের দাবি।

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে ইতিমধ্যেই ‘কালো মানুষ’ শিরোনামে গান বেঁধেছেন সংগীতশিল্পী সায়ান। আর সেই গানের প্রশংসা এবং জর্জ ফ্লয়েড হত্যার প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনয় শিল্পী জয়া আহসান।

গানটির ভিডিও জয়া তার ফেসবুকে শেয়ার করে লিখেছেন- ‘বুকের ভেতরটা নাড়িয়ে দেওয়া এই গান বেঁধেছেন সায়ান।

গায়ের রঙ কালো, শুধু এই অপরাধে জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধ করে মেরেছে আমেরিকার সাদা চামড়ার পুলিশ। এত সভ্যতা পার হয়ে এসেও কত নিষ্ঠুর পথ ধরে যে বিভেদ আসে। ধর্মের, বর্ণের, রঙের, জাতির, শ্রেণীর, নারী–পুরুষের। এই ভেদরেখা আমরা পার হবো নিশ্চয়ই, একদিন। সালাম, ভেদরেখা পার হওয়া আগামীর মানুষদের প্রতি।’

এদিকে, গত ৫ জুন নিজের ইউটিউব চ্যানেলে সায়ান গানটি প্রকাশ করেন। বরাবরের মতো এবারও তার গানে উঠে এসেছে প্রতিবাদের সুরে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী