শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রলের শিকার কারিনা কাপুর

news-image

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির নিহত হওয়ার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সীমান্ত ছাড়িয়েছে। মার্কিন বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভ করছেন বিশ্বের বিভিন্ন দেশের শত শত মানুষ। এ তালিকা থেকে বাদ যাননি তারকারাও। হলিউডের একঝাঁক তারকা সুর মিলিয়েছেন বর্ণবিরোধী আন্দোলনে। এদের মধ্যে টেলর সুইফট, রিয়ান্না, অ্যালিসিয়া কিজ, রেডিয়োহেড, কোল্ডপ্লে, কেলি রোল্যান্ড, বেস্টি বয়েজ শামিল হয়েছেন প্রতিবাদে। এ ছাড়া গল গ্যাডট, লিলি রেনহার্টও বুঝিয়ে দিয়েছেন, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’।

বলিউডেও উঠেছে এই প্রতিবাদের ঢেউ। করণ জোহর, ভিকি কৌশল, প্রিয়াংকা চোপড়া, সারা আলী খান, তারা সুতরিয়া, কারিশমা কাপুর, রিতেশ দেশমুখ, রাধিকা আপ্তে, নেহা ধুপিয়া, প্রীতি জিনতা, সুজান খানও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কালো ছবি। তবে প্রতিবাদ করেও ট্রলের শিকার হয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর খান।

হলিউড তারকাদের সঙ্গে বর্ণবৈষম্যের প্রতিবাদে প্রথম গলা মিলিয়েছিলেন নবাব পতৌদি। কিন্তু ট্রল ছাড়েনি তাকে। ‘আজনাবি’ ছবিতে সহ-অভিনেত্রী বিপাশা বসুকে ‘কালি বিল্লি’ বলে সম্বোধন করেছিলেন কারিনা। এর পর কারিনা-বিপাশার এই ‘কালো বিড়াল’ সংক্রান্ত ঝামেলা বহু দিন চলেছিল। তাই জর্জ ফ্লয়েডের ঘটনায় কারিনাকে প্রতিবাদ করতে দেখে ইনস্টাগ্রামে অনেকেই সেই পুরনো ঘটনা মনে করিয়ে দিয়ে বলছেন, ‘নিজের জীবনের সেই ঘটনা কি ভুলে গিয়েছেন?’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ