,

এমপি ফরিদুল হক করোনায় আক্রান্ত

news-image

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই দিন আওয়ামী লীগের তিন নেতাসহ জেলায় আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।

গতকাল বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান।

তিনি জানান, বুধবার ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে তিনজনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪ জন।

ডা. মাহফুজুর রহমান বলেন, নতুন আক্রান্তদের মধ্যে এমপি ফরিদুল হক খান দুলাল ছাড়াও একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তারসহ ইসলামপুর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১৭ জন।

এ ছাড়া বকশীগঞ্জে ১৮, সদরে ৮, দেওয়ানগঞ্জে ৩, মাদারগঞ্জে ২, মেলান্দহে ১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে জানান জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক।

এই নিয়ে জামালপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭ জন। এর মধ্যে মারা গেছেন চারজন এবং সুস্থ হয়েছেন ১৩২ জন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি