সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে একসঙ্গে অপূর্ব-অদিতি

news-image

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতি’র বিচ্ছেদের ঘটনা ক’দিন আগেও খবরের শিরোনামে ছিল। পাঠক হয়তো ভাবছেন, ঈদে হয়তো তারা এক হয়েছেন। তবে এটা শুধুই নাটকে, দুজনার সম্পর্কের অবনতি ঘটার আগে।

আবারও অদিতির গল্পের নায়ক হয়েছেন অপূর্ব। নাটকটির নাম ‘রুদ্র আসবে বলে’। এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। আর এর শুটিং হয়েছে চলতি বছরের শুরুতে।

মাহমুদুর রহমান হিমি বলেন, ‘একটি লাইব্রেরিতে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে নাটকটির গল্প। ওই লাইব্রেরিতে চাকরি করেন অপূর্ব। সেখানে বই কিনতে আসেন মেহজাবিন। তারপর দুজনের মধ্যে দারুণ একটা সম্পর্ক হয়। সেটা প্রেম অবধি গড়ায়। বলতে পারেন, দর্শকরা ধনী-গরিবের একটা প্রেমের গল্প দেখবেন।’

তিনি আরও জানান, ‘রুদ্র আসবে বলে’ প্রচারিত হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী