,

মালাইকাকে ওয়াইনের বদলে জুস খেতে বললেন কারিনা

news-image

বিনোদন ডেস্ক : লকডাউনে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেশ সময় দিয়েছেন বলিউড সুন্দরী কারিনা কাপুর খান। লকডাউন শেষে নিজের ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে ইনস্টাগ্রামে এসেছেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম জানায়, লকডাউন চলাকালীন কারিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে সব ছবি পোস্ট করছেন, তাতেই বোঝা যায়, নিজেকে নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই কারিনার। তার কপালের বলিরেখা, চোখের নীচের কালি, গালের ব্রণ, নাকের উপর স্পষ্ট মেচেতার দাগ-সহ রক্তমাংসের মানুষ হিসেবে ধরা দিচ্ছেন বেবো।

এবার কারিনার পথ অনুসরণ করে আলোচনায় এসেছেন মালাইকা আরোরা। মালাইকা তার ইনস্টায় লেখেন, ‘বেবো, তোমার কথামতো লকডাউনে আমি জিমের পোশাক ছেড়ে গরমে আরামদায়ক কাফতান পরেছি। চুল ব্লো ড্রাই না করে এলোমেলোই রেখেছি। আর কোনও মেক আপ করছি না।’

এরপর মালাইকার মন্তব্যের প্রশংসা করে কারিনা লেখেন, ‘এবার ওয়াইনের জায়গায় জুস খাও।’

সম্প্রতি সুপার সাইক্লোন আম্পান ব্যাপক তাণ্ডব চালায় ভারতের পশ্চিমবঙ্গে। কারিনা কাপুর তার ইনস্টাগ্রামে আম্পানে বিধ্বস্ত ওই এলাকার কয়েকটি ছবি শেয়ার করেন। এ ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় নানা ধরণের মন্তব্য। কেউ বাংলার পাশে থাকার বার্তা দিয়েছেন, কেউ আবার এমন ছবি শেয়ার করার জন্য কারিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি