বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ লাখ ফলোয়ার এক বছর বয়সী রাঁধুনীর!

news-image

অনলাইন ডেস্ক : এক বছর বয়সী রাঁধুনী কোবে অনলাইনে রীতিমতো ঝড় তুলেছে। ইনস্টাগ্রামে তার ‘কোবে ইটস’ অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা ১৩ লাখেরও বেশি।

সোশ্যাল সাইটটিতে এই শিশুর পরিচয়ে বলা হয়, কোবে রান্না করতে, খেতে ও রান্নাঘরে নিত্যনতুন আবিষ্কার পছন্দ করে। একটি ভিডিওতে দেখা যায় ম্যাক ও চিজ সহযোগে তার প্রিয় টার্কিশ ডিশ তৈরিতে সাহায্য করছে। মাঝে মাঝে খেয়েও নিচ্ছে খানিকটা। আর ধারাবর্ণনাও থেমে নেই।

কোবের মা অ্যাশলে ওয়ান সিএনএনকে জানান, কোবে বাসায় যে কাজগুলো করে তার একটি রান্না। বড়দের মতো কাজটিতে সে বেশ মজা পায়। রান্নাঘরে ছেলের সেই উচ্ছ্বাস বন্ধু ও পরিবারের অন্য সদস্যদের দেখাতে ভিডিও ধারণ শুরু করেন।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইনস্টাগ্রামে ‘কোবে ইটস’ অ্যাকাউন্টটি খোলা হয়। ১৫ এপ্রিল নাগাদ ফলোয়ার ছিল ২০০। এরপর এক লাখ, দুই লাখ করে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। যা অ্যাশলে কল্পনাও করেননি।

তিনি জানান, এই সময়ে সারা বিশ্বের অনেক মানুষের মুখে ছেলে হাসি ফোটাচ্ছে এ কথা শোনে খুবই আনন্দিত কোবের বাবা কাইলি।

অ্যাশলে ভেবে আনন্দ পান যে, তার ছেলের ভিডিও দেখে অনেক বাবা-মা সন্তানকে রান্নাঘরে নিয়ে যাচ্ছেন ও একসঙ্গে বসে খাচ্ছেন। যা খুবই দরকারি বলে মনে করেন তিনি।

কোবের কুকিং শোতে তার পরিবারের জন্য অসাধারণ কিছু মুহূর্ত ধরা পড়েছে। একটি ভিডিওতে প্রথমবার তাকে ‘দাদা’ বলতে শোনা যায়।

কোবে ক্যামেরা ভালোবাসে, বিভিন্ন খাদ্য উপকরণ চেখে দেখতে পছন্দ করে। চিজের সঙ্গে যে কোনো কিছু সে পছন্দ করে বলে জানান অ্যাশলে।

https://www.instagram.com/p/CAjBDOMhL2O/

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা