বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর সদর উপজেলার চেয়ারম্যান ববি করোনা আক্রান্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা জামান ববি করোনায় আক্রান্ত হয়েছে।

আজ সোমবার রংপুর মেডিকেলে কলেজে ১৮৮ নমুনা পরীক্ষা করে ২ জেলায় ৯ জন করোনা শনাক্ত হয়। এই ৯ জনের মধ্যে রয়েছে রংপুর সদর উপজেলার চেয়ারম্যান নাসিমা জামান ববি।

জানাগেছে, করোনা কালে নাসিমা জামান ববি নিজেই জীবানু নাশক স্প্রে থেকে শুরু করে জন সচেতনতা, বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেয়াসহ ত্রাণ বিতরণে ব্যাপক ভূমিকা রেখেছেন।