সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সোহরাব রুস্তম’র নায়িকার সংসার চলে ত্রাণে

news-image

বিনোদন প্রতিবেদক : ‘সোহরাব রুস্তম’ ছবির মধ্য দিয়ে ১৯৯৪ সালে চলচ্চিত্রে পা রাখেন নায়িকা বনশ্রী। মমতাজ আলী পরিচালিত এই ছবিকে বনশ্রীর নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। একই বছর মুক্তি পায় এই নায়িকার দ্বিতীয় ছবি ‘মহা ভূমিকম্প’। সুভাষ ঘোষ পরিচালিত এই ছবিতে বনশ্রী দুই নায়ক মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেন। তিনি অভিনয় করেছেন আরো অনেক নায়কের বিপরীতেও।

অল্প সময়ে যেমন খ্যাতি পেয়েছেন বনশ্রী, তেমনি হারিয়েছেনও দ্রুত। বর্তমানে তার অবস্থা ভালো না। সংসার চালাচ্ছেন ত্রাণ নিয়ে। করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই তাকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছ থেকে ত্রাণ গ্রহণ করতে দেখা যায়।

২০১৭ সালে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০ লাখ টাকার সঞ্চয়ী তহবিল গ্রহণ করেন বনশ্রী। কিছুটা স্বস্তি ফিরে আসে তার জীবনে। এরপরও কেন ত্রাণ নিতে হবে তাকে?

উত্তরে বনশ্রী বলেন, কয়েক বছর ধরে আমি মাসে টাকা পাচ্ছি ১৭ হাজার ৩৮০ টাকা। বাকি টাকা ট্যাক্স হিসেবে কেটে রাখা হয়। এই টাকা দিয়ে আমি বাড়ি ভাড়া দিচ্ছি। আমার ছেলের পড়াশোনা চালাচ্ছি। আমার বড় কয়েকটি অসুখ রয়েছে। তার চিকিৎসা করাতেই মাসে আট-দশ হাজার টাকা চলে যায়। প্রতি সপ্তাহে ইনসুলিন নিতে হয়। সব মিলিয়ে কোনোরকম সংসারটা টেনে নিচ্ছি।

তিনি বলেন, আমি ঘরে বসেই সেলাইয়ের কাজ করি। তবে করোনাভাইরাস আসার পর আর সেলাইয়ের কাজ পাই না। যে কারণে এফডিসিতে গিয়ে ত্রাণ নিতে হয়।

বনশ্রী আরো বলেন, শিল্পী সমিতি ও জায়েদ খানকে ধন্যবাদ। আমি সমিতির সদস্য না হওয়ার পরও আমাকে ফোন দিয়ে ত্রাণ সংগ্রহ করতে বলেন। এফডিসিতে যাই, শিল্পী হিসেবে ত্রাণ গ্রহণ করি। আমি তো রাস্তায় দাঁড়িয়ে ত্রাণ নিতে পারি না। সবাই দোয়া করবেন, আমার ছেলেকে যেন মানুষ করে মরতে পারি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী