,

ইতালিতে মসজিদে নামাজ পড়ার অনুমতি

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারির বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে ফিরে যেতে শুরু করেছে ইউরোপের দেশ ইতালি। দীর্ঘ দুই মাস পর সেখানে দোকানপাট খুলেত শুরু করেছে। দোকানপাট খোলার পর এবার আগামী সোমবার থেকে মসজিদে নামাজ আদায়ের অনুমতি দিচ্ছে ইতালি সরকার। মুসল্লিরা শর্তসাপেক্ষে এসব মসজিদে নামাজ আদায় করতে পারবেন।

সে দেশের মসজিদগুলোতে একসঙ্গে ২০০ মুসল্লি নামাজ পড়ার সুযোগ পাবেন। তবে অবশ্যই একজন মুসল্লিকে আরেকজনের কাছ থেকে এক মিটার দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে। বিষয়টি ইতালির বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু নিশ্চিত করেছেন।

তিনি মুসল্লিদের পরামর্শ দিয়ে বলেছেন, অন্তত প্রতি ২৫০ বর্গমিটারে একজন করে নামাজ আদায় করার চেষ্টা করুন। একে অপরের সঙ্গে হাত না মেলানোই ভালো। আপাতত শিশুদের মসজিদে না আনাই উত্তম। সবাই সরকারের নিয়ম মেনে চলুন।

প্রসঙ্গত, ইতালিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৮৮৫ মানুষ। আর এই রোগে প্রাণ হারিয়েছে দেশটির ৩১ হাজার ৬১০ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা