সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখন তারা কী করছেন

news-image

বিনোদন ডেস্ক : মনোমুগ্ধকর অভিনয় কিংবা মডেলিংয়ের গুণে তারা পৌঁছে গিয়েছিলেন প্রতিটি বাসার ড্রইংরুমে। তাদের নিয়ে আড্ডা জমত পাড়া-মহল্লার চায়ের দোকানে। টেলিভিশন খুললেই তাদের দেখা যেত নিয়মিত। বলা হচ্ছে সেই সব অভিনয়শিল্পী-মডেলের কথা, যারা ছিলেন টিভি নাটক-অনুষ্ঠান-বিজ্ঞাপনের সোনালি যুগের চালক। তাদের মধ্যে বেশিরভাগই কাজ ছেড়ে পাড়ি জমিয়েছেন দেশের বাইরে। অনেকে আবার কাজ করছেন পর্দার আড়ালে কিংবা অন্য ভুবনে। কিন্তু সাধারণ মানুষ তাদের মনে রেখেছে। আমাদের আজকের আয়োজন তাদের মধ্যে থেকে চারজন তারকাকে নিয়ে। লিখেছেন- ফয়সাল আহমেদ

টনি ডায়েস

সোনালি সময়ের একজন দুর্দান্ত অভিনেতা-নির্দেশক-আবৃত্তিকার টনি ডায়েস। ১৯৮৯ সালে নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেওয়ার মধ্য দিয়ে তার অভিনয়জীবন শুরু হয়। ১৯৯৪ সাল থেকে তিনি শুরু করেন টিভি নাটকের ক্যারিয়ার। ২০০৮ সাল পর্যন্ত চার শতাধিক নাটক, ধারাবাহিক আর টেলিছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা দুটিÑ ‘মেঘের কোলে রোদ’ ও ‘পৌষ মাসের পিরিত’। হুট করেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন টনি ডায়েস। ২০০৮ সালের শেষ দিকে স্ত্রী প্রিয়া ডায়েস ও মেয়ে অহনাকে নিয়ে পাড়ি জমান মার্কিন মুলুকে। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে নিউইয়র্ক লং আইল্যান্ডের হিকসভিল শহরে বসবাস করছেন তিনি।

আদিল হোসেন নোবেল

বাংলাদেশের মডেলিং অঙ্গনের সবচেয়ে প্রতিভাবান ও সুদর্শন মডেল নোবেল। জীবনে সবক্ষেত্রেই পেয়েছেন ঈর্ষণীয় সাফল্য। বিজ্ঞাপনচিত্রে মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। সাধারণত বিশেষ দিবসের নাটক-টেলিছবিতে নোবেলকে বেশি দেখা গেছে। বেশ কয়েক বছর ধরে বিশেষ দিবসের কাজেও দেখা মিলছে না তার। তিনি রবির করপোরেট অ্যান্ড এসএমই সেলস ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া যুক্তরাজ্যভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি ‘কোটস বাংলাদেশ লিমিটেড’-এর জেনারেল ম্যানেজারের দায়িত্বে রয়েছেন।

শমী কায়সার

নব্বইয়ের দশকের যে কজন অভিনয়শিল্পীকে মনে করে সাধারণ মানুষ এখনো আফসোস করেন, তাদের মধ্যে অন্যতম শমী কায়সার। তার সঙ্গে কাজ করা অনেকে এখনো পুরোদমে অভিনয় করছেন, কেউ বা আছেন পরিচালনায়। একমাত্র তিনিই যেন হারিয়ে গেছেন। নিজেকে গুটিয়ে নিয়েছেন অভিনয় থেকে। তিনি এখন ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক। পাশাপাশি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্টও। সংগঠন ও রাজনীতি নিয়েই এখন তার ব্যস্ততা। শোনা যাচ্ছিল, ‘যুদ্ধশিশু’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করবেন। কিন্তু ছবি থেকে শমী নিজের নামটা কাটিয়ে নিয়েছেন।

তনিমা হামিদ

বাবা ম হামিদ ও মা ফাল্গুনী হামিদ জড়িয়ে আছেন সংস্কৃতিচর্চায়। সেই সুবাদে শৈশব থেকেই সংস্কৃতির সঙ্গে তনিমা হামিদের সখ্য। নিজেকে মডেল ও অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। জনপ্রিয়তা পেয়েছিলেন উপস্থাপনায়ও। প্রায় এক দশকের বিরতি শেষে ২০১৩ সালে নাটকে দেখা গিয়েছিল তাকে। এর পর ২০১৫ সালে আরেকটি নাটকে অভিনয় করেন। তার পর আবারও আড়ালে চলে যান তনিমা হামিদ। মঞ্চ নাটকে কালেভদ্রে দেখা দিলেও টিভি নাটক বা বিজ্ঞাপন- কোনো রকম কাজেই দেখা মেলে না তার। সর্বশেষ তাকে দেখা গেছে উপস্থাপক হিসেবে রান্নাবিষয়ক একটি অনুষ্ঠানে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী