,

এটিএম শামসুজ্জামানের সময় কাটছে ইবাদত-বন্দেগি করে

news-image

বিনোদন প্রতিবেদক : করোনা ভাইরাসের এই পরিস্থিতে অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে বলেই জানালেন তার স্ত্রী রুনী জামান। শুক্রবার হুট করে এটি এম শামসুজ্জমানের শারীরিক অবস্থা অবনতির খবর এলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা ভালো বলেই জানানো হয়।

তবে যারা এটিএম শামসুজ্জমানকে নিয়ে এমন গুজব তোলেন তাদের এ ধরনের গুজব না ছড়াতে আহ্বান করেন রুনী জামান। সবার কাছে দোয়া চেয়ে রুনী জামান বলেন, ‘টানা চার মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন গত আগস্ট মাসে। তার বাড়ি ফেরার ৯ মাস হলো প্রায়। এখন তিনি ঘরবন্দি জীবন যাপন করছেন।’

কিভাবে কাটছে এ অভিনেতার সময় জানতে চাইলে রুনী জামান বলেন, বই পড়ে, খবর দেখে এবং ইবাদত-বন্দেগি করেই সময় কাটছে তার।

এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের শুরু ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধূরির ‘বিষকন্যা; চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘জলছবি; চলচ্চিত্রের জন্য। ছবির পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা, এ ছবির মাধ্যমেই অভিনেতা ফারুকের চলচ্চিত্রে অভিষেক। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি। অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন ১৯৬৫ সালের দিকে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনা আসেন তিনি।

১৯৮৭ সালে কাজী হায়াত পরিচালিত দায়ী কে? চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালিতে’ অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব-চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু