,

অসচ্ছল শিল্পীদের পাশে অভিনেত্রী শাবনূর

news-image

বিনোদন প্রতিবেদক : করোনা মোকাবিলা অনেক তারকাই কাজ করে যাচ্ছেন ব্যক্তিগত উদ্যোগে। তাদের কেউ কেউ প্রচারের আলোয় আছেন। আবার কেউ নিজেদের রেখেছেন আড়ালে। সেই তালিকায় আছেন ঢাকাই সিনেমায় এক সময় ঝড় তোলা নায়িকা শাবনূর।

মহামারীজনিত কারণে চলচ্চিত্র সংশ্লিষ্টদের হাতে কোনো কাজ নেই। অনেকেই অসহায় জীবন যাপন করছেন। তাদের জন্য অস্ট্রেলিয়া থেকে টাকা পাঠিয়েছেন শাবনূর।

একাধিক সূত্রে জানা যায়, সেই টাকা দিয়ে শাবনূরের সহকারী ও মেকআপ শিল্পী সেলিম অসচ্ছল শিল্পীদের সাহায্য করে যাচ্ছেন।

সাহায্য হিসেবে মূলত খাদ্যপণ্য দেওয়া হচ্ছে। ২৫ কেজি চাল, পাঁচ কেজি তেল, পেঁয়াজ, রসুন, আলুসহ শুকনো খাবার দিয়ে সাজানো হচ্ছে একেকটি বস্তা। কাউকে কাউকে দেওয়া হচ্ছে নগদ টাকাও।

শাবনূরের জন্য এসব অসচ্ছল শিল্পীর তালিকা তৈরি করেছেন পরিচালক এম এ আউয়াল পিন্টু। তিনি জানান, এক মাস ধরে সহযোগিতা করে যাচ্ছেন এই নায়িকা। বিষয়টি প্রচারে আনতে মানা করেন। কিন্তু শেষ পর্যন্ত খবরটি গোপন থাকেনি।

ঈদুল ফিতর উপলক্ষে শিল্পীদের উপহার পাঠাবেন ‘নিরন্তর’-খ্যাত শাবনূর। বর্তমানে সেই তালিকা তৈরি হচ্ছে বলে জানালেন মিন্টু।

অনেক দিন ধরে চলচ্চিত্রে নেই শাবনূর। বর্তমানে একমাত্র সন্তানকে নিয়ে থাকছেন অস্ট্রেলিয়ায়। করোনা ভাইরাসের কারণে গত তিন মাস ধরে বাসায় অবস্থান করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য