,

‘মিশন এক্সট্রিম’ ঈদে মুক্তি পাচ্ছে না

news-image

বিনোদন প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত পুরো বিশ্ব। দেশেও এর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে পেছানো হয়েছে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘মিশন এক্সট্রিম’ ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন এর অন্যতম পরিচালক, প্রযোজক এবং কাহিনিকার সানী সানোয়ার। করোনাভাইরাস পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাবে না বলেও তিনি জানিয়েছেন।

সানী সানোয়ার বলেন, “এন্টারটেইনমেন্ট দুনিয়ার জন্য উদ্ভূত পরিস্থিতি একটি বড় ধাক্কা। আর, আমাদের এই ছোট মার্কেটের জন্য তো সুনামি। তারপরও আমাদের ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। একটা ‘সোশ্যাল কাজ’র উপর ভিত্তি করে নির্মিত এই ছবির মূল উদ্দেশ্যই ছিল বহু সংখ্যক দর্শকের সামনে প্রদর্শিত করা। ম্যাসেজটা দেশব্যাপী পৌঁছে দেওয়া। সেটা ঈদ হলে ভাল হতো। করোনার কারণে এখন যেহেতু হচ্ছে না, তাই পরে কোনো একটি সুবিধাজনক সময়ে প্রথম পর্ব রিলিজ দেব, এরপর দ্বিতীয় পর্ব।”

তিনি আরও বলেন, ‘বিশ্বের বেশ কিছু দেশে ছবিটি মুক্তি দেওয়া হবে, তাই বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পরিস্থিতির অনুকূলে আসলে মুক্তির চিন্তা করবো। তবে খুব জলদি যে সে সময়টা আসছে না তাও বোঝা যাচ্ছে।’

পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী ছবি ‘মিশন এক্সট্রিম’ সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত এই ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার নিজেই। এর সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও তাসকিন রহমান। আরও আছেন সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদিপ্ত দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য