,

পুরুষরাই কেন বেশি করোনার শিকার?

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা গোটা বিশ্ব। এই ভাইরাসের ধ্বংসযজ্ঞে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের আধুনিক চিকিৎসাবিজ্ঞান। এখনও পর্যন্ত এর প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি তারা।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত (সোমবার সকাল পৌনে ১০টা) আক্রান্ত হয়েছে ৪১ লাখ ৮০ হাজার ৯২২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৩ হাজার ৮৬৮ জনের।

করোনায় বিশ্বব্যাপী এই আক্রান্ত ও প্রাণহানির শিকারদের অধিকাংশই পুরুষ। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, করোনায় নারী তুলনায় ৬১ শতাংশেরও বেশি আক্রান্ত ও মৃত্যুর শিকার পুরুষরা।

তবে এবার গবেষণায় উঠে এল এর নির্দিষ্ট কারণ। এ সংক্রান্ত একটি প্রতিবেদন রবিবার প্রকাশ হয়েছে ‘ইউরোপিয়ান হার্ট জার্নাল’- এ। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার গ্রোনিঞ্জেনের এক দল চিকিৎসক গবেষণাটি করেছেন। এতে বলা হয়েছে, পুরুষের শরীরে এক ধরনের এনজাইম রয়েছে, যা করোনাভাইরাসকে শরীরে ঢুকতে সহায়তা।

প্রতিবেদনে বলা হয়, পুরুষের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গে বিশেষ করে ফুসফুস, কিডনি ও হৃদযন্ত্রে “অ্যাঞ্জিওটেনসিন-কনভার্টিং এনজাইম ২ (ACE2)” নামের এনজাইম রয়েছে, যা করোনাভাইরাসকে শরীরে ঢুকতে এবং শরীরের ভেতরে সুস্থ্য সেলগুলোতে সংক্রমণ ঘটাতে সহায়তা করে।

গবেষণায় বলা হয়, ACE2 হল শরীরের ভেতরে সেলগুলোর ওপর করোনাভাইরাসকে দ্রুত কাছে টেনে নেয়। কাছে পেলেই এটি করোনাভাইরাসকে আবদ্ধ করে ফেলে। এরপর যখন কোষের পৃষ্ঠের ওপর এই ভাইরাস অন্য প্রোটিনে (TMPRSS2) পরিবর্তিত হয়, তখন এটিকে ভিতরে ঢুকতে ও সুস্থ সেলগুলোতে সংক্রমণ ঘটাতে সহায়তা করে এই এনজাইমন (ACE2)।

পুরুষের ফুসফুসে ACE2 এর উচ্চমাত্রার উপস্থিতি পাওয়া গেছে, যা করোনাভাইরাসে আক্রান্ত রোগীর ফুসফসকে বিকল করে দিতে কার্যকর ভূমিকা পালন করছে। সূত্র: কোর্টহাউজনিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা