,

ইউরোপের দেশে দেশে লকডাউন যেভাবে উঠছে

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণিত হয়েছে ইউরোপের কয়েকটি দেশ। এর মধ্যে ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্স সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

এই ভাইরাসের কবল থেকে বাঁচতে দীর্ঘ লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছে গোটা ইউরোপ। তবে এবার লকডাউন থেকে বেরিয়ে আসতে চাচ্ছে তারা। এ কারণে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে বিভিন্নভাবে শিথিল করা হচ্ছে লকডাউন।

ফ্রান্সে ছাত্রসংখ্যা কমিয়ে এনে কিছু প্রাইমারি স্কুল খুলছে। জামাকাপড়, বইয়ের দোকান, সেলুনও খুলছে। তবে রেস্টুরেন্ট, সিনেমা হল ও বার বন্ধ।
বেলজিয়ামে আজই অধিকাংশ দোকান খুলবে। তবে রেস্টুরেন্ট, বার ও ক্যাফে বন্ধ।

নেদারল্যান্ডসে প্রাইমারি স্কুল খুলছে আজ। তাছাড়া পাঠাগার, ড্রাইভিং স্কুল এবং চুল কাটার দোকানও খুলছে।

সুইজারল্যান্ডে প্রাইমারি ও মাধ্যমিক স্কুল খুলছে। তবে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। রেস্টুরেন্ট, বইয়ের দোকান ও জাদুঘরে প্রবেশ সংরক্ষিত করা হয়েছে।

স্পেনে একসাথে ১০জনের বেশি জমায়েতের অনুমতি দেয়া হচ্ছে না।

যুক্তরাজ্যে চলতি সপ্তাহে লকডাউন শিথিল হচ্ছে। তবে কোথাও কোথায় কড়াকড়ি বলবৎ আছে।

ডেনমার্কে আজ খুলছে শপিং সেন্টার। পোল্যান্ডে হোটেল খুলে দেয়া হচ্ছে, যদিও বিদেশ থেকে কেউ এলে ২ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা