,

করোনার কারণে সৌদি আরবে ভ্যাট বাড়ছে ৩ গুণ

news-image

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক ধাক্কা সামলাতে মূল্য সংযোজন কর তথা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মুসলিম বিশ্বের আদর্শ রাষ্ট্র সৌদি আরব। একইসঙ্গে ভাতা বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দামে ধস নামায় সৌদি সরকার ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের তেল থেকে আয় আগের বছরের তুলনায় এক-চতুর্থাংশ কমে ৩ হাজার ৪০০ কোটিতে নেমে এসেছে। এতে সার্বিক মুনাফা প্রায় ২২ শতাংশ কমে গেছে। তাই আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে ৫-১৫ শতাংশ ভ্যাট বাড়ানো হবে এবং জুন মাস থেকে বন্ধ থাকবে ভাতা প্রদান।

অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বলেন, ‘তেলের দাম পড়ে যাওয়া এবং করোনাভাইরাসের কারণে বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তোলার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

আয় থেকে ব্যয় বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশটির বাজেটে প্রায় ৯০০ কোটি ডলার ঘাটতি দেখা দেওয়ার পর ভ্যাট বৃদ্ধি ও ভাতা বন্ধের ঘোষণা আসলো।

প্রসঙ্গত, ২০১৮ সালে সৌদি আরব প্রথমবারের মতো ভ্যাট আরোপ করে। তখন তেল নির্ভর অর্থনীতি থেকে সরে আসার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, সৌদিআরবে করোনার মহামারিতে আক্রান্ত হয়েছে ৩৯ হজারে বেশি মানুষ। এই ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪৬ জনের।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা