,

গোয়ায় দেখা মিলল বিরল কালো চিতার

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস থেকে বাঁচতে লকডাউনের মধ্যে সকলে যখন ঘরবন্দী, তখন ভারতের গোয়ায় দেখা মিলল বিরল ব্ল্যাক প্যান্থারের (কালো চিতা)।

বুধবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ব্ল্যাক প্যান্থারের ছবি শেয়ার করেছেন। তিনি জানান, ছবিটি তোলা হয়েছে দক্ষিণ গোয়ার নেত্রবালী অভয়ারণ্য থেকে। সেখানেই দেখা গেছে দুর্লভ এই প্রাণীটিকে।

নেত্রবালী অভয়ারণ্যের এক শীর্ষ বন কর্মকর্তা জানান,এই বনে আরো ব্ল্যাক প্যান্থার রয়েছে কি না তা জানার চেষ্টা করছি আমরা। এই অরণ্যে ব্ল্যাক প্যান্থারের ক্যামেরাবন্দি হওয়ার ঘটনা অত্যন্ত আনন্দের।

ব্ল্যাক প্যান্থারের ছবিটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। বহু নেটিজেনই নানা মন্তব্য করেছেন ছবিটি দেখে। সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য