,

কাজ করে হ্যামস্ট্রিংয়ে ব্যথায় ভুগছেন অমিতাভ

news-image

বিনোদন ডেস্ক : বয়স ৭৫ পেরিয়ে গেলেও অমিতাভ বচ্চনের কাজের প্রতি উৎসাহে কোনও খামতি নেই। আর তার জোরেই দু’দিনের কাজ একদিনে করে ফেলেছেন এই বলিউড ‘শাহেনশাহ’। কিন্তু এর ফলে হ্যামস্ট্রিংয়ে ব্যথা শুরু হয়েছে বর্ষীয়ান অভিনেতার। বুধবার টুইট করে নিজেই সেখবর জানিয়েছেন।

অমিতাভ বচ্চন জানিয়েছেন, তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র শ্যুটিং করছিলেন। পাশাপাশি কোভিড-১৯ যোদ্ধাদের প্রশংসাসূচক কয়েকটি ভিডিও শ্যুট করেছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছিল শ্যুটিং। আর তা শেষ হয় গভীর রাতে। দীর্ঘ সময় শ্যুটিং করলেও প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করেছিলেন তিনি।

তিনি লেখেন, যা দু’দিনে করার কথা ছিল, তা শেষ করা গেল একদিনেই। সন্ধ্যা ৬টায় শুরু করে এই একটু আগে শেষ হল।’

এর একদিন আগেই ৪ ও ৫ মে তার ব্লগ পোস্টে অমিতাভ লেখেন, তিনি ‘যন্ত্রণা’য় ভুগছেন। এবং সেটা হ্যামস্ট্রিংয়ের। চোটের কারণে তার কাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ৯ মে থেকে ২২ মে পর্যন্ত। এরপর ডিজিটা‌ল স্ক্রিনিং ও ইন্টারভিউয়ের পর চূড়ান্ত প্রতিযোগীর তালিকা তৈরি হবে।

সংবাদ সংস্থা পিটিআইকে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন-এর বাণিজ্য বিভাগের কর্ণধার অমিত রায়সিংহানি জানিয়েছেন, এই প্রথম কেবিসির ইতিহাসে সম্পূর্ণ স্ক্রিনিং ও নির্বাচন ডিজিটাল পদ্ধতিতে হল।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি